G-20 Summit: জি-২০-এর মঞ্চে আবারও মুখোমুখি মোদী–মেলোনি, হাসিমুখে সৌহার্দ্যের বার্তা

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে চলমান জি-২০ সম্মেলনের (G-20 Summit) ফাঁকে আবারও দেখা হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উষ্ণতা যেন আরও একবার স্পষ্ট হয়ে উঠল তাদের স্বতঃস্ফূর্ত হাসি ও অনানুষ্ঠানিক আলাপচারিতায়। সংক্ষিপ্ত হলেও দুই নেতার কথোপকথন অত্যন্ত আন্তরিক ছিল বলে কূটনৈতিক মহলের পর্যবেক্ষণ।

আরও পড়ুন: Shashi Tharoor: বেসুরো থারুর! দলের অবস্থানের বিপরীতে গিয়ে এবার মোদীর কাজকেও প্রশংসা? কংগ্রেসের অভ্যন্তরীণ বিভাজন চরমে

এর আগেও এ বছরের জুন মাসে কানাডার (Canada) কানানাস্কিসে জি-৭ বৈঠকের (G-20 Summit) সময় শেষবার মুখোমুখি হয়েছিলেন মোদী ও মেলোনি। সাম্প্রতিক সময়ের আন্তর্জাতিক কূটনীতিতে এ দুই নেতার সম্পর্ক বিশেষভাবে আলোচিত। প্রায়শই তাদের একসঙ্গে দেখা যায় বিভিন্ন বৈঠক (G-20 Summit), সমাবেশ বা আন্তর্জাতিক অনুষ্ঠানে। এমনকি সামাজিক মাধ্যমে ‘#Melodi’ হ্যাশট্যাগে দু’জনের যৌথ ছবি ঝড় তুলেছে বহুবার। ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফিতে ধরা পড়া মোদীর হাসিমুখ বা মেলোনির মন্তব্য সব মিলিয়ে আন্তর্জাতিক পরিসরেও এই বন্ধুত্ব অনেকের নজর কেড়েছে।

জর্জিয়া মেলোনি একবার মজার ছলে মোদীর সঙ্গে সেলফি পোস্ট করে লিখেছিলেন, “হ্যালো ফ্রম দ্য মেলোডি টিম।” দুই দেশের জনগণও এই সৌহার্দ্যকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন। এই সম্পর্ক আরও এক ধাপ এগোয় যখন মেলোনির স্মৃতিকথার ভারতীয় সংস্করণের ভূমিকা লেখেন প্রধানমন্ত্রী মোদী। তিনি সেখানে মেলোনির দেশপ্রেম, নেতৃত্বদক্ষতা এবং তার প্রতি নিজের শ্রদ্ধা ও বন্ধুত্বের কথা তুলে ধরেন। মেলোনিকে ‘সমসাময়িক বিশ্বরাজনীতির এক অসাধারণ নেতা’ হিসেবেও উল্লেখ করেন মোদি।

অন্যদিকে, মোদীর ৭৫তম জন্মদিনে বিশেষ বার্তা দেন ইতালির প্রধানমন্ত্রী। তার শক্তি, দৃঢ়তা এবং বিপুল জনগোষ্ঠীকে নেতৃত্ব দেওয়ার সক্ষমতার প্রশংসায় মুগ্ধতা প্রকাশ করেন মেলোনি। ভারত-ইতালি সম্পর্ক ভবিষ্যতে আরও দৃঢ় হবে এমন আশাও ব্যক্ত করেন তিনি। এদিকে তিন দিনের সফরে আফ্রিকায় পৌঁছে প্রধানমন্ত্রী মোদি বিশ্বোন্নয়নের প্রেক্ষাপটে আফ্রিকার ভূমিকাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। ভারত সবসময় আফ্রিকার পাশে থাকবে এমন আশ্বাসও দেন তিনি। মোদীর মতে, আফ্রিকার উন্নতি ছাড়া বৈশ্বিক অগ্রগতি সম্ভব নয়, আর সেই লক্ষ্যেই ভারত তার সহযোগিতা অব্যাহত রাখবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole