‘শালীনতার সীমা ছাড়িয়েছে কংগ্রেস’, খাড়্গের মোদীকে নিয়ে মন্তব্যে সরব অমিত শাহ

নিউজপোল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। রবিবার পটনায় খাড়্গের বক্তব্যের কড়া সমালোচনা করে কংগ্রেসকে আক্রমণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই ইস্যুতে সরব হয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনও। খাড়্গের মন্তব্যের নিন্দা করে অমিত শাহ বলেন, “প্রধানমন্ত্রীর প্রয়াত বাবাকে নিয়ে মন্তব্য করে রাজনৈতিক […]

Continue Reading

অঙ্গদানে বাঁচতে পারে বহু প্রাণ, ‘মন কি বাত’-এ দেশবাসীকে বার্তা মোদীর

নিউজপোল ব্যুরো:প্রতি মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে মনের কথা ভাগ করে নেওয়ার জন্য ‘মন কি বাত’ নামক একটি অনুষ্ঠান করে থাকেন।আজ ‘মন কি বাত’ এর ১৩৯ তম এপিসোড ছিল ।যেখানে তিনি ‘আত্মনির্ভর ভারত’গড়ার ডাক দিয়েছেন। ১২বছর আগে দশমীর এক দিন এই মন কি বাত এর শুভারম্ভ হয় সেই কথাও তিনি ভাগ করে […]

Continue Reading

যারা সমাজকে বিভক্ত করে, তারাই দেশের শত্রু’, দশেরায় কড়া বার্তা মোদীর

নিউজপোল ব্যুরো: বিজয়া দশমীর অনুষ্ঠানে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের সম্মান, সামাজিক সম্প্রীতি এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার উপর জোর দিয়ে তিনি বলেন, যে শক্তিগুলি সমাজের মধ্যে বিভাজন তৈরি করে এবং দেশের মর্যাদায় আঘাত হানে, তাদের বিরুদ্ধে সকলকে একজোট হতে হবে। মঙ্গলবার নয়াদিল্লির আইপি এক্সটেনশনের ডিডিএ উৎসব ময়দানে বিজয়া দশমী উপলক্ষে আয়োজিত […]

Continue Reading

হঠাৎ হাসপাতালে ভর্তি লালকৃষ্ণ আদবাণী, আপাতত কেমন রয়েছে তাঁর শারীরিক অবস্থা?

নিউজপোল ব্যুরো:হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বিজেপির বর্ষীয়ান নেতা তথা দেশের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবাণী (LK Advani)। শুক্রবার সন্ধ্যায় তাঁকে দিল্লির অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ৯৮ বছর বয়সি এই প্রবীণ নেতার বুকে সংক্রমণ ধরা পড়েছে। তবে আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে খবর। জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে […]

Continue Reading

বিহারের বৈশালীতে গঙ্গায় ভয়াবহ নৌকাডুবি, মৃতদের মধ্যে একাধিক শিশু, চলছে উদ্ধারকাজ

নিউজপোল ব্যুরো: উৎসবের আয়োজন, ভোজসভায় যোগ দেওয়ার প্রস্তুতি—সবকিছুই মুহূর্তে বদলে গেল শোকের ঘটনায়। বিহারের বৈশালী জেলার রাঘোপুরে গঙ্গায় নৌকাডুবির জেরে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে একাধিক শিশু। দুর্ঘটনার পর থেকে নিখোঁজদের উদ্ধারে নদীতে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবারের এই দুর্ঘটনা ঘিরে এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে। জানা গিয়েছে, […]

Continue Reading

‘কারও ক্ষতি করে সমৃদ্ধি নয়’, বিশ্বমঞ্চে ভারতের নীতি স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী মোদী

নিউজপোল ব্যুরো: আন্তর্জাতিক রাজনীতিতে টানাপোড়েন, বাণিজ্যে অনিশ্চয়তা এবং বিশ্বজুড়ে সরবরাহ ব্যবস্থার চ্যালেঞ্জ—এই পরিস্থিতিতে ভারতের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। মঙ্গলবার এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পষ্ট করেন, অন্য দেশকে পিছনে ফেলে বা কারও উপর আধিপত্য কায়েম করে এগিয়ে যাওয়া ভারতের লক্ষ্য নয়। বরং পারস্পরিক সহযোগিতা ও সাধারণ মানুষের ক্ষমতায়নের উপরেই জোর […]

Continue Reading

“আটক নয়, অপহরণ!” মুক্তি পেয়েই বিস্ফোরক ধ্রুব রাঠীর, প্রতিবাদের আগুনে নতুন বিতর্কের ঝড় দিল্লিতে!

নিউজপোল ব্যুরো: যন্তর মন্তরে বিক্ষোভকে ঘিরে উত্তপ্ত দিল্লি। আর সেই বিক্ষোভের মধ্যেই নতুন বিতর্কে ইউটিউবার ধ্রুব রাঠী। পুলিশের হেফাজত থেকে মুক্তি পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় তিনি দাবি করেছেন, তাঁকে আটক বা গ্রেফতার করা হয়নি, বরং অপহরণ করা হয়েছিল। তাঁর এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। খবর অনুযায়ী, শনিবার সকাল আটটা নাগাদ হরিয়ানার গুরুগ্রামের সেক্টর […]

Continue Reading

‘বড় স্বপ্ন দেখুন, নির্ভীক থাকুন’, দিল্লিতে তরুণদের আন্দোলনের আবহে মোদীর বার্তা

নিউজপোল ব্যুরো: দেশের ভবিষ্যৎ কোন পথে এগোবে, তা নির্ধারণে তরুণ প্রজন্মের ভূমিকার উপর বিশেষ গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জেন জি-দের উদ্দেশে তাঁর স্পষ্ট বার্তা, বড় স্বপ্ন দেখতে হবে, নতুনভাবে ভাবতে হবে এবং নিজের চিন্তাভাবনা বাস্তবায়নে নির্ভীক হতে হবে। রবিবার চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই আহ্বান জানান তিনি। চেন্নাইয়ের নন্দামবাক্কমে জয়গোপাল গারোড়িয়া হিন্দু […]

Continue Reading

পাহাড়ে ফের সংঘর্ষ, একের পর এক মৃত্যু! মণিপুরের পরিস্থিতি সামলাতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে খেমচাঁদ

মণিপুরে শান্তি ফেরানোর উদ্যোগের মধ্যেই নতুন করে হিংসার ঘটনা উদ্বেগ বাড়াল। শুক্রবার রাত থেকে রাজ্যের একাধিক পাহাড়ি এলাকায় সংঘর্ষ, গুলিবর্ষণ ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। গত ২৪ ঘণ্টায় অন্তত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি আগুনে পুড়ে গিয়েছে প্রায় ১৪টি বাড়ি। পরিস্থিতি নিয়ে উদ্বেগের আবহেই নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন মণিপুরের মুখ্যমন্ত্রী ওয়াই […]

Continue Reading

স্মৃতির পাতা থেকে ২০৪৭-এর অগ্রগতির পথে! ২৫ বছরের প্রশাসনিক সফর পূর্তিতে মোদির ‘We Will Do It’ ডাক, দেশকে নতুন লক্ষ্যে এগোনোর বার্তা

নিউজপোল ব্যুরো: ২৫ বছরের প্রশাসনিক সফরের মাইলফলকে বুধবার নতুন বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লির ‘সেবা জ্যোতি’ কর্মসূচিতে ভাষণ দিতে গিয়ে ২০০১ সালের ৭ অক্টোবর গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দিনের কথা স্মরণ করেন তিনি। মোদি বলেন, সেই সময় তিনি ভাবেননি যে একদিন এই দীর্ঘ পথচলার এমন একটি মাইলফলকে পৌঁছবেন। তাঁর বক্তব্যে উঠে আসে ২০৪৭-এর […]

Continue Reading