‘২৫ বছরের ছেলে পুতুল নিয়ে খেলছে’, নন্দিনীকে কেন্দ্র করে রাজবীর-জিতুর তুমুল ঝামেলা!

বিনোদন

নিউজপোল ব্যুরো: প্রতিদিন বিগ বসের ঘরে বদলাচ্ছে সম্পর্কের সমীকরন। কখনও হাসি-মজা, কখনও বন্ধুত্ব, আবার কখনও ঝগড়া আর মান-অভিমান মিলিয়েই জমে ওঠেছে এই রিয়্যালিটি গেম শো। বিগ বস বাংলার ঘরে এবার রাজবীর দে ও নন্দিনী দত্তকে ঘিরে তৈরি হয়েছে বির্তকের পরিস্থিতি। তাঁদের রোমান্টিক প্রেম ঘনিষ্ঠতা নিয়ে এবার কড়া বার্তা দিলেন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়।

শনিবার ও রবিবার মানেই দাদার দরবার। আর শনিবারের পর্বে রাজবীর ও দুর্নিবারকে তাঁদের আচরণের জন্য সতর্ক করেন দাদা। তিনি রাজবীরকেও একা খেলার পরামর্শ দেন নিজেকে বিচার বিবেচনা করে খেলতে বলেন। এবং নন্দিনীকেও রাজবীরকে পরিচালনা করতে বারন করেন। এই প্রসঙ্গে সৌরভ গাঙ্গুলি নন্দিনীকে উদ্দেশ্য করে বলেন, “‘কাউকে দড়ি দিয়ে ধরে রাখা যায় না, যত বাঁধতে যাবে তত ছেড়ে যাবে'”

পুজো উপলক্ষে বিগ বসের ঘরে উপহার হিসেবে রাজবীরের মায়ের পাঠানো চকলেট লুকিয়ে রাখে নন্দিনী এই ঘটনাকে কেন্দ্র করেও জিতু রাজবীরের মধ্যে তুমুল ঝামেলার সৃষ্টি হয়। এছাড়াও এক প্লেট নুডলস দেওয়া কেন্দ্র করেই নতুন করে তৈরি হয় মন কষাকষি। জীতু কমলের সঙ্গে বারবার বিবাদ, খাবার নষ্ট করা এবং নন্দিনীর প্রভাবে নিজের সিদ্ধান্ত বদলে ফেলার বিষয়গুলি নিয়ে রাজবীরকে সতর্ক করেন সৌরভ গাঙ্গুলি।

কিন্তু দাদার সতর্কবার্তার পরেও অশান্তি থামেনি। নন্দিনীকে কেন্দ্র করেই জীতুর সঙ্গে ফের বচসায় জড়িয়ে পড়েন রাজবীর। এতে জিতু রেগে গিয়ে রাজবীরকে বলে ‘২৫ বছরের ছেলে পুতুল নিয়ে খেলা করছে।’ এই কথায় মেজাজ হারান রাজবীর। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, অশালীন ভাষা ব্যবহার করে দুজনের মধ্যে চূড়ান্ত ধাক্কাধাক্কি হয়। এরপর রাজবীরকে আবারও সতর্ক করেন সৌরভ।

শনিবার রাতে ‘দাদা’ ক্যাপ্টেন মনামীকে বলেন যাঁরা নমিনেটেড তাঁদের হাতে একটি ব্যাগ তুলে দিতে। সেই ব্যাগে ছিল মোহর। সোনালী মোহর পেয়ে ‘সেফ জোনে’ নন্দিনী, রাজবীর এবং জীতুর কাছে ছিল এই মোহর। কিন্তু রাজবীর মোহরের থলি ফেলে চলে আসে সৌরভ গাঙ্গুলি তাঁর এই বাজে ব্যবহারের জন্য সর্তক করেন তিনি বলেন, “দর্শক চাইলেও, তোমার এই ঔদ্ধত্যর জন্য বিগ বস তোমায় বের করে দিতে পারে তুমি কী নিজেকে বিগ বস মনে করো? মোহরের থলিটা টেবিল থেকে নিয়ে নিজের জায়গায় বসো।”