সলমন-আমিরের পর নিশানায় এমরান? টাইগার হামলার তদন্তে চাঞ্চল্যকর তথ্য

দেশ

১২অক্টোবর টাইগার শ্রফের উপর হামলার পর উত্তেজনা ছড়ায়। তাঁর গাড়িকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় দুস্কৃতীরা ।ঘটনাস্থলে ড্রাইভার ও একজন ব্লগার গুলিবিদ্ধ হয়। গ্রেপ্তার হওয়া হামলাকারীদের জিজ্ঞাসাবাদ করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে।

জানা গিয়েছে, টাইগারের উপর হামলার আগে অভিনেতা এমরান হাশমির বাড়িতেও রেকি করার নির্দেশ দেওয়া হয়েছিল হামলাকারীদের। কিন্তু বাড়ি খুঁজে না পাওয়ায় সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি বলে জানা যাচ্ছে।টাইগার শ্রফের আগে সলমন খান, আমির খান ও এমরান হাশমির বাড়িতে রেকি করার চেষ্টা করেছিল দুষ্কৃতীরা। তবে সফল হয়নি তারা।আমির খান অন্য বাড়িতে চলে যাওয়ায় তাঁর ঠিকানা জানতে পারেনি হামলাকারীরা।ফলে নাগালে পায়নি আমির খানকে।

পরে সোশ্যাল মিডিয়ায় টাইগারের রিল দেখে তাঁর ফুটবল খেলার রুটিন জানতে পারে হামলাকারীরা।প্রতি রবিবার জুহুতে ফুটবল খেলতে যান টাইগার। সেই অনুযায়ীই, সেখানে হামলা চালানো হয় টাইগারের উপর। টাইগারের উপর হামলার ঘটনায় সোমবার আরও চারজনকে গ্রেফতার করা হয় ।গ্রেফতার করা হয় ২১ বছর বয়সি রাধা বর্মা, ২১ বছর বয়সি ববিতা রাও, ২১ বছর বয়সি কুণাল জমিনসিংহ, ১৯ বছর বয়সি সুমিত সারোলিয়াকে। এখনো পর্যন্ত মোট ১১জনকে গ্রেপ্তার করা হয়েছে।