খনির ভিতরে ১২ শ্রমিক, বাইরে উদ্বেগ! কুমারডিহি কোলিয়ারিতে ১২ ঘণ্টার উদ্ধার অভিযান

রাজ্য

সোমবার পান্ডবেশ্বেরে কুমিরডিহি কোলিয়ারিতে ১২জন শ্রমিক আটকে পড়ে।কয়লাখনিতে শ্রমিকরা নীচে নেমে কাজ করছিল । শ্রমিক দের ওঠা নামার যে ডুলি সেটা হঠাৎ করে থমকে যায় । ঘটনাস্থলে পৌছায় পুলিশ আধিকারিক । প্রায় ১২ঘন্টার প্রচেষ্টায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় শ্রমিকদের।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানো হয়েছে। তাঁর কথায়, “ইসিএল কর্তৃপক্ষ রাজ্য সরকারকে জানিয়েছে, লিফটে যান্ত্রিক ত্রুটির কারণে খনি শ্রমিকরা ভিতরে আটকে পড়েছেন। তাঁদের সঙ্গে যোগাযোগ বজায় রাখা হচ্ছে।”

প্রাথমিক তথ্য অনুযায়ী টেকনিক্যাল ফল্ট এর কারণে এই দুর্ঘটনা।তবে ভেন্টিলেশনে ঠিকঠাক থাকায় বড় কোন অঘটন ঘটেনি। তবে খনির ভিতরে ভেন্টিলেশন ব্যবস্থা ঠিকঠাক থাকায় বড়সড় কোনও অঘটন এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। উদ্ধারকাজ চলাকালীন আটকে থাকা শ্রমিকদের সঙ্গে যোগাযোগ বজায় রাখা হয়। তাঁদের কাছে জল ও খাবার পৌঁছে দেওয়া হয় বলেও দাবি করেছেন স্থানীয় বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজের পরিস্থিতিও খতিয়ে দেখেন তিনি।

যদিও এই ঘটনার জেরে ক্ষোভ প্রকাশ করেন কয়লাখনি কর্মীদের তাঁদের দাবি কয়লাখনিতে মাঝে মধ্যেই ডুলি আটকে যাওয়ার মতো ঘটনা ঘটে তবুও এই সমস্যার সমাধান করা হয়নি।