নিউজ পোল ব্যুরো: অন্তঃসত্ত্বা অবস্থায় নিজের স্ফীত পেটে জগন্নাথদেবের ছবি এঁকে একসময় তীব্র বিতর্কের মুখে পড়েছিলেন জনপ্রিয় ইউটিউবার সোহিনী গঙ্গোপাধ্যায় (Sohini Ganguly)। সেই ঘটনার পর আবারও খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি। এবার তার মন্তব্যকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় (Social Media Controversy) শুরু হয়েছে নতুন বিতর্ক। গর্ভ এবং গর্ভস্থ সন্তানের পবিত্রতা নিয়ে তার বক্তব্য ঘিরে নেটদুনিয়ায় জোর চর্চা শুরু হয়েছে (Sohini Ganguly)। কিছুদিন আগেই ব্যক্তিগত জীবনের এক গভীর ট্র্যাজেডির মধ্য দিয়ে গিয়েছেন সোহিনী। গর্ভাবস্থায় নিজের সন্তানের মৃত্যু তাকে মানসিকভাবে ভীষণভাবে নাড়িয়ে দেয়। সেই সময় চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগও তুলেছিলেন তিনি। যদিও সেই অভিযোগ অস্বীকার করে পাল্টা প্রতিক্রিয়া দেন সংশ্লিষ্ট চিকিৎসক। এই ঘটনাকে কেন্দ্র করেও বেশ কিছুদিন সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা চলেছিল (Social Media Controversy)। এরপর সন্তান হারানোর শোক সামলাতে কিছুদিনের জন্য সোশ্যাল মিডিয়া (Social Media Controversy) থেকে দূরে সরে যান সোহিনী (Sohini Ganguly)। তবে সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে আবারও সক্রিয় হতে শুরু করেন তিনি। সম্প্রতি একাধিক ভিডিও ও ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করতে দেখা যাচ্ছে তাকে। কিন্তু ঠিক সেই সময়ই ফের এক মন্তব্য ঘিরে বিতর্কে জড়িয়ে পড়লেন ইউটিউবার।
আরও পড়ুন : Gyanesh Kumar : বাংলায় ভোট ঘোষণা শিগগিরই? তার আগেই সিইসি-র সফরে বিক্ষোভ ও রাজনৈতিক চাপানউতোর
সম্প্রতি ‘রিয়াল ইশা ডায়েরিজ’ (Real Isha Diaries Podcast) নামের একটি পডকাস্টে সাক্ষাৎকার দেন সোহিনী (Sohini Ganguly)। সেখানে নিজের গর্ভাবস্থা এবং সন্তানের মৃত্যু নিয়ে খোলামেলা কথা বলেন তিনি। সেই আলোচনার সময় সোহিনী বলেন, তার গর্ভ এবং গর্ভস্থ সন্তান তার কাছে অত্যন্ত পবিত্র ছিল। এই বক্তব্যের একটি ছোট অংশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় (Social Media Controversy)। এরপরই শুরু হয় সমালোচনার ঝড়। অনেকেই প্রশ্ন তুলতে থাকেন, যদি তার গর্ভ পবিত্র হয়, তাহলে অন্য মায়েদের গর্ভ কি পবিত্র নয়? আবার কেউ কেউ মনে করেন, এমন সংবেদনশীল বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বলার আগে আরও সতর্ক হওয়া উচিত ছিল তার (Social Media Controversy)। অনেক নেটিজেন তাঁকে মনোবিদের সাহায্য নেওয়ার পরামর্শও দেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
বিতর্ক তীব্র হতে থাকায় অবশেষে মুখ খোলেন সোহিনী নিজেই (Sohini Ganguly)। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা শেয়ার করে তিনি জানান, তার বক্তব্যের সম্পূর্ণ অংশ প্রকাশ করা হয়নি (Social Media Controversy)। সাক্ষাৎকারে তিনি যে দীর্ঘ ব্যাখ্যা দিয়েছিলেন, তার কেবল একটি অংশই ভাইরাল হয়েছে। ফলে তার কথার ভুল ব্যাখ্যা করা হচ্ছে বলে দাবি করেন ইউটিউবার। সোহিনীর (Sohini Ganguly) কথায়, তিনি কেবল নিজের ব্যক্তিগত বিশ্বাস এবং অনুভূতির কথা বলেছিলেন। অন্য কোনও মা বা সন্তানের অনুভূতিতে আঘাত করার কোনও উদ্দেশ্য তার ছিল না। তবুও যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তার জন্য আন্তরিকভাবে ক্ষমাও চান তিনি। এদিকে যে রিলস ঘিরে এত বিতর্ক তৈরি হয়েছিল, সেটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলা হয়েছে (Social Media Controversy)। তবুও এই মন্তব্যকে ঘিরে বিতর্কের রেশ এখনও পুরোপুরি থামেনি। নেটদুনিয়ায় ইউটিউবার সোহিনী গঙ্গোপাধ্যায়কে (Sohini Ganguly) নিয়ে আলোচনা এখনও অব্যাহত।
