টাইগার শ্রফের উপর গুলিচালনার পর বড় বদল? বলিউডের দীপাবলি পার্টিতে এবার কী কী নিয়ম

বিনোদন

নিউজপোল ব্যুরো: দীপাবলি মানেই বলিউডের তারকাদের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। চোখধাঁধানো পোশাক আর ক্যামেরার সামনে একের পর এক পোজ। কোন অভিনেতা কী পরলেন, কার সঙ্গে দেখা গেল কাকে, সেই ছবি ঘিরেই সরগরম থাকে সমাজমাধ্যম। প্রতি বছরের তুলনায় এ বছর দীপাবলির অনুষ্ঠানে সেই পরিচিত ছবিতে কিছুটা বদল আসার ইঙ্গিত মিলছে। টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলিচালনার ঘটনায় নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা দেখা যাচ্ছে।

সম্প্রতি আয়ুষ্মান খুরানা ও তাহিরা কাশ্যপের বাড়িতে দীপাবলির পার্টিতে উপস্থিত হয়েছিলেন করণ জোহর, সারা আলি খান, টুইঙ্কল খান্না এবং ভূষণ কুমার-সহ একাধিক তারকা। এত জমজমাট পূর্ণ অনুষ্ঠানে পাপারাজ্জিরা আমন্ত্রণ জানানো হয়নি।

আমন্ত্রিতদের তালিকা এবং অনুষ্ঠানে প্রবেশের অনুমতি নিয়ে এ বার আরও সচেতন হতে পারেন আয়োজকেরা এমন খবর ঘোরাফেরা হচ্ছে ইন্ডাস্ট্রির ভিতরে। অনুষ্ঠানে পাপারাজ্জিদের প্রবেশ ছিল অবাধ। এবার সেই বিষয়টি নিয়েও নতুন করে ভাবনাচিন্তা চলছে। তবে নিরাপত্তার সংবাদমাধ্যমের প্রবেশ বন্ধ হচ্ছে বলেই খবর। যদিও সব অনুষ্ঠানের জন্য একই নিয়ম চালু হচ্ছে, এমনটা নিশ্চিত নয়।

অন্যদিকে, ৩০ অক্টোবর আনন্দ পণ্ডিত, ৩ নভেম্বর অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্না এবং ৫ নভেম্বর মনীশ মলহোত্রার দীপাবলি পার্টি রয়েছে। এই অনুষ্ঠানগুলিতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এখনও কিছু জানানো হয়নি