Debolina Nandy : বিচ্ছেদের জল্পনার মাঝেই স্বামীর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ, নতুন করে চর্চায় দেবলীনা নন্দীর ব্যক্তিগত জীবন

breakingnews পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: আত্মহত্যার চেষ্টার পর বেশ কিছুটা সময় পেরিয়ে গেলেও ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন গায়িকা ও ইনফ্লুয়েন্সার দেবলীনা নন্দী (Debolina Nandy)। অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ার পর তার শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছিল। তবে এখন তিনি আবার কাজের জগতে সক্রিয় হয়েছেন এবং একের পর এক মঞ্চ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।

আরও পড়ুন : Yubasathi : প্রথম দিনেই লক্ষাধিক আবেদন, অনলাইনেও শুরু যুবসাথী প্রকল্পে নাম নথিভুক্তির প্রক্রিয়া

তবে ব্যক্তিগত জীবনে এখনও অনিশ্চয়তার ছায়া কাটেনি। বেশ কিছুদিন ধরেই স্বামী প্রবাহ নন্দীর সঙ্গে আলাদা থাকছেন দেবলীনা (Debolina Nandy)। সামাজিক মাধ্যমে তার নতুন ভিডিও বা পোস্টে আর স্বামীর উপস্থিতি বা প্রসঙ্গ দেখা যাচ্ছে না। এর জেরেই তাদের সম্পর্কে বিচ্ছেদের জল্পনা আরও জোরালো হয়েছে। যদিও দেবলীনা (Debolina Nandy) নিজে এখনও এ বিষয়ে কোনও প্রকাশ্য মন্তব্য করেননি। ফলে অনেক অনুরাগী এখনও আশা করছেন, হয়তো ভবিষ্যতে সম্পর্কের জট খুলে যেতে পারে। এই পরিস্থিতির মাঝেই নতুন একটি তথ্য সামনে এসেছে। জানা যাচ্ছে, আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের মামলা দায়ের না করলেও দেবলীনা (Debolina Nandy) স্বামীর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন বলে খবর। সোনারপুর থানায় তার অভিযোগের ভিত্তিতে প্রবাহ নন্দীকে (Prabah Nandy) তলব করা হয় এবং তিনি পরিবারের সদস্যদের নিয়ে থানায় হাজিরা দিয়েছেন বলেও জানা গেছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

এর আগে একটি ভিডিও বার্তায় দেবলীনা (Debolina Nandy) জানান, ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনই তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। বহুবার পরিস্থিতি ঠিক হয়ে যাবে ভেবেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত হতাশায় ভেঙে পড়েন। যদিও বর্তমানে তিনি নতুন করে নিজের জীবন গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এমনকি নিজস্ব একটি বাড়িও কিনেছেন বলে জানা গেছে। তবে তাদের সম্পর্ক ভবিষ্যতে কোন পথে এগোবে, তা নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। পুলিশ সূত্রে খবর, তদন্তে সহযোগিতা করছে নন্দী পরিবার, যদিও বিষয়টি এখনও আদালতে ওঠেনি। ফলে দেবলীনা (Debolina Nandy) ও প্রবাহের (Prabah Nandy) সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে জল্পনা আপাতত চলছেই।