Yubasathi : প্রথম দিনেই লক্ষাধিক আবেদন, অনলাইনেও শুরু যুবসাথী প্রকল্পে নাম নথিভুক্তির প্রক্রিয়া

রাজ্য

নিউজ পোল ব্যুরো: রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুবসাথী’ (Yubasathi) নিয়ে রাজ্য জুড়ে ব্যাপক সাড়া পড়েছে। আবেদন গ্রহণের প্রথম দিনেই অফলাইনে বিপুল সংখ্যক মানুষ নাম নথিভুক্ত করেছেন (Online Application)। এই চাপ সামাল দিতে রবিবার রাত ১২টা থেকে আনুষ্ঠানিকভাবে অনলাইন আবেদন প্রক্রিয়াও চালু করা হয়েছে। এখন আবেদনকারীরা নির্দিষ্ট পোর্টালে প্রবেশ করে সহজেই নিজেদের আবেদন জমা দিতে পারছেন।

আরও পড়ুন : CBSE Board Exam : পরীক্ষার আগে বড় আপডেট! প্র্যাকটিক্যাল নম্বর জমার শেষ দিন জানাল CBSE , দ্বাদশে চালু ডিজিটাল খাতা মূল্যায়ন

সরকারি সূত্রের খবর, প্রথম দিনেই অফলাইনে সাড়ে পাঁচ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে। ফলে আবেদনকারীদের সুবিধার্থে অনলাইন ব্যবস্থাকে আরও সক্রিয় করা হয়েছে (Online Application)। পোর্টালে প্রবেশ করলে স্বনির্ভর বাংলা ও যুবসাথী (Yubasathi)—এই দুটি বিকল্প দেখা যায়। যুবসাথী প্রকল্পের (Yubasathi) ‘ক্লিক টু অ্যাপ্লাই’ অপশনে গেলে ‘অ্যাপ্লাই অনলাইন’ (Online Application) বিভাগে প্রবেশ করে আবেদন প্রক্রিয়া শুরু করা যায়। সেখানে আবেদনকারীর মোবাইল নম্বর দিলে একটি ওটিপি পাঠানো হয়, যা যাচাইয়ের পর আবেদন চালিয়ে যাওয়া সম্ভব। আবেদন করার সময় কিছু প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। এর মধ্যে রয়েছে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড ও মার্কশিট, আধার কার্ড, ভোটার কার্ড, জাতিগত শংসাপত্র (যদি প্রযোজ্য হয়), সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি এবং সাদা কাগজে স্বাক্ষর করা নিজের নামের ছবি। নির্দিষ্ট ফরম্যাটে নথিপত্র আপলোড করার পর পুনরায় একটি ওটিপি যাচাইয়ের মাধ্যমে আবেদন সম্পূর্ণ হয়। সফলভাবে আবেদন জমা হলে আবেদনপত্রের একটি কপি ডাউনলোড করে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

সরকার জানিয়েছে, কোনও প্রযুক্তিগত সমস্যার ক্ষেত্রে পোর্টালের নির্দেশিকা ভালোভাবে পড়ে নিতে হবে অথবা হেল্পডেস্কের সঙ্গে যোগাযোগ করা যাবে। যুবসাথী প্রকল্পে (Yubasathi) ২১ থেকে ৪০ বছর বয়সি মাধ্যমিক পাশ বেকার যুবক-যুবতীরা আবেদন করতে পারবেন। কর্মসংস্থান না পাওয়া পর্যন্ত বা সর্বাধিক পাঁচ বছর ধরে প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। নবান্ন সূত্রে জানা গেছে, রাজ্য জুড়ে আয়োজিত শিবিরগুলিতে আসা লক্ষাধিক মানুষের মধ্যে অধিকাংশই যুবসাথী প্রকল্পে (Yubasathi)আবেদন করেছেন, যা প্রকল্পটির জনপ্রিয়তারই প্রমাণ।