Ranojoy Shyamoupti Shivratri: বিয়ের পরদিনই শিবরাত্রি, বর রণজয়ের জন্য কী উপোস রাখলেন শ্যামৌপ্তি?

Tren vinal পেজ 3

নিউজপোল বাংলা: রণজয় বিষ্ণুর (Ranojoy Bishunu) নামে নারায়ণ থাকলেও তিনি পর্দায় শিব রূপেই জনপ্রিয়। একাধিক বার মহালয়ার মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানে মহাদেবের (Mahadev) ভূমিকায় অভিনয় করেছেন রণজয়। ১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবসে বিয়ে হল রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলির (Shyamoupti Mudli)। বিয়ের পরদিনই পড়েছে শিবরাত্রি (Shivratri)। তাই বরের মঙ্গল কামনায় শিবরাত্রির উপোস কী রাখলেন শ্যামৌপ্তি?

Ranojoy Bishnu and Shyamoupti Mudly Tie the Knot in a Star Studded  Celebration

শ্যামৌপ্তি সংবাদ মাধ্যমকে জানালেন ‘বাড়িতে বিদায় পর্বের তোড়জোড় ছিল। এ বছর তাই শিবরাত্রি করা হল না। পরের বছর নিষ্ঠার সঙ্গে সমস্ত আচার-অনুষ্ঠান পালন করবেন। তবে মেয়ে বিদায় পর্বে কোনও কান্নাকাটি হয়নি। মা-বাবা, বাকিরা হইহই করেছেন। আমাদের দুই বাড়ির দূরত্বও খুবই কম। ফলে, শ্বশুরবাড়ি যাচ্ছি মনেই হয়নি না কারও।’

Ranojoy Bishnu weds Shyamoupti Mudly check their haldi ceremony photos

বিয়ের (Marraiage) দিনও উপোস করেছেন শ্যামৌপ্তি। বিয়ের ধকলের পরদিনই শিবরাত্রির উপোস করা তাঁর পক্ষে বেশ কঠিন ছিল।

বিয়ের পিঁড়িতে রণজয়-শ্যামৌপ্তি | Shyamoupti Ranojoy Wedding: Celebrity  Couple Chooses Private Ceremony | Aaro Ananda

কনেপক্ষ বরপক্ষ, দু তরফ মিলে একসঙ্গে গায়েহলুদ আর বিয়ের অনুষ্ঠান করা হয়েছে। বৌভাত তাই ঘরোয়া ভাবে হবে। আলাদা করে প্রীতিভোজের আয়োজন নেই। রিসেপশান পার্টির আয়োজন হবে না যতদূর। বিয়ে সেরেই কাজে ফিরতে চাইছেন দম্পতি। তাই মধুচন্দ্রিমার প্ল্যান আপাতত নেই তাঁদের।

Ranjoy Vishnu and Shyamupti Mudali's wedding: শুক্তো, ঝুরো আলুভাজা....!  রণজয়-শ্যামৌপ্তির বিয়ের মেনুতে আর কী-কী ছিল?

চার বছর আগে লীনা গঙ্গোপাধ্যায়ের ‘গুড্ডি’ সিরিয়ালে হিরো আর হিরোইন ছিলেন রণজয়-শ্যামৌপ্তি। ‘গুড্ডি’র ফ্লোরেই প্রেম শুরু হয় তাঁদের। লীনা গঙ্গোপাধ্যায় এই জুটির বিয়েতে হাজির হয়ে বললেন ‘ ‘গুড্ডি’ সিরিয়াল শেষ হয়ে গিয়েছে বহুদিন কিন্তু সেই সিরিয়ালের জুটি আজ বাস্তব জুটিতে পরিণতি পেল। সেটাই আমার খুব ভাল লাগার। ‘