মণ্ডপশিল্পীর কাজ কি শুধু নকশা তৈরি? চোরাবাগানকাণ্ডে তলব ঘিরে শিল্পীমহলে বিতর্ক

রাজ্য

সপ্তমীর সন্ধ্যায় চোরাবাগান দূর্গাপূজায় ১৯ জনের মৃত্যু ঘিরে কলকাতা পুলিশ তদন্ত আরও জোরালো করছে।এবার শিল্পীর ভূমিকা ও পরিকল্পনা খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা। মণ্ডপের নকশা, দর্শকদের প্রবেশ ও প্রস্থানের পথ এবং জরুরি পরিস্থিতিতে নিরাপত্তার ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে মণ্ডপশিল্পী সুশান্ত শিবাণী পালকে বুধবার লালবাজারে তলব করা হয়েছে।

মণ্ডপের কাঠামোগত স্থিতিশীলতার শংসাপত্র ছিল কি না, দর্শকদের নিরাপদে যাতায়াতের ব্যবস্থা এবং আপৎকালীন নির্গমন পথের পরিকল্পনা এই সবই তদন্তের আওতায় ।
তবে শিল্পী সুশান্ত শিবাণীকে থানায় তলব করা নিয়ে শিল্পী মহলে নানা প্রশ্ন তৈরি হয়েছে।কেউ শিল্পী র পাশে থেকে তদন্তে সাহায্য করার কথা বলেছে।কেউ আবার বলেছে একজন শিল্পীকে থানায় নিয়ে যাওয়া ঠিক নয় ।এটা একটা দূর্ঘটনা।শিল্পী প্রদীপ দাসের বক্তব্য,দুর্ঘটনা কোনও নিয়ম মেনে ঘটে না। কোথায়, কখন এমন বিপর্যয় ঘটবে, তা আগে থেকে বলা সম্ভব নয়। দর্শকদের মণ্ডপে ভাল কাজ দেখানোর চেষ্টা করেন শিল্পীরা।

শিল্পী রিন্টু দাসের বক্তব্য, মণ্ডপের নকশার সঙ্গে দর্শকদের নিরাপত্তার বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। তাই প্রবেশপথ, প্রস্থানপথ এবং বিকল্প উদ্ধারব্যবস্থা সম্পর্কে শিল্পীর কাছে তদন্তকারীদের জানতে চাওয়া স্বাভাবিক।

দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে এখন মণ্ডপের পরিকল্পনা ও নিরাপত্তাব্যবস্থার দিকেই নজর তদন্তকারীদের।