নিউজ পোল ব্যুরো: প্রার্থী তালিকা ঘোষণার আগেই মঙ্গলবার সকালে একের পর এক চমক দিল তৃণমূল কংগ্রেস। ভোটের মুখে দল শক্তিশালী করতে নতুন মুখ অন্তর্ভুক্তির দিকে জোর দিয়েছে শাসক শিবির। এদিন তৃণমূলে যোগ দেন প্রাক্তন বিজেপি নেতা পবিত্র কর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তাঁর এই দলবদল রাজনৈতিক মহলে জোর চর্চার জন্ম দিয়েছে। পবিত্র কর নন্দীগ্রাম-২ ব্লকের বয়াল-১ গ্রাম পঞ্চায়েত এলাকার পরিচিত মুখ। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে তাঁর যোগদানের খবর প্রকাশ করা হয়েছে এবং সেই সঙ্গে শেয়ার করা হয়েছে যোগদানের ছবিও।
বিস্তারিত আসছে..
