নিউজ পোল ব্যুরো: তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং মহিলা উদ্যোক্তাদের আরও বেশি আর্থিক সুযোগ করে দিতে কেন্দ্র সরকার খুব শিগগিরই নতুন রূপে ‘স্ট্যান্ড-আপ ইন্ডিয়া’ (Stand-Up India) প্রকল্প চালুর পথে এগোচ্ছে। সোমবার লোকসভায় এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। তিনি জানান, আগের প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা এবং বিভিন্ন সংস্থার সমীক্ষার ভিত্তিতে এই প্রকল্পকে নতুনভাবে সাজানো হচ্ছে, যাতে প্রান্তিক শ্রেণির মানুষ এবং মহিলারা আরও সহজে এর সুবিধা নিতে পারেন। উল্লেখ্য, ২০১৬ সালে চালু হওয়া ‘স্ট্যান্ড-আপ ইন্ডিয়া’ (Stand-Up India) প্রকল্পের মূল লক্ষ্য ছিল তফসিলি জাতি (SC), তফসিলি উপজাতি (ST) এবং মহিলাদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা পেতে সহায়তা করা। বিশেষ করে নতুন ব্যবসা শুরু করার জন্য ব্যাঙ্ক ঋণ পাওয়ার সুযোগ করে দেওয়াই ছিল এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য (Stand-Up India)। তবে গত বছরের ৩১ মার্চ এই প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যায়। বর্তমানে সেই প্রকল্পকেই সংশোধিত রূপে ফের চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে (Stand-Up India)।
লোকসভায় প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী জানান, আগের প্রকল্প চলাকালীন যেসব সমস্যা ও সীমাবদ্ধতা সামনে এসেছে, সেগুলি বিশ্লেষণ করে নতুন খসড়া তৈরি করা হচ্ছে। তিনি আরও জানান, খুব শিগগিরই এই সংশোধিত প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রিসভার সামনে উপস্থাপন করা হবে। অনুমোদন মিললেই নতুনভাবে প্রকল্পটি চালু হবে (Stand-Up India)। প্রথম পর্যায়ে এই প্রকল্পের আওতায় ১০ লক্ষ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ ছিল। ব্যাঙ্কের নির্ধারিত সর্বনিম্ন সুদের হারে ঋণ দেওয়া হতো এবং তা পরিশোধের জন্য সাত বছরের সময়সীমা রাখা হয়েছিল। পাশাপাশি সর্বোচ্চ ১৮ মাস পর্যন্ত মোরাটোরিয়ামের সুবিধাও ছিল। নতুন প্রকল্পে ঋণের পরিমাণ বাড়ানো হবে কি না, তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানান অর্থমন্ত্রী।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
তিনি আরও স্পষ্ট করেন, এই প্রকল্পে শুধুমাত্র গ্রিনফিল্ড বা সম্পূর্ণ নতুন উদ্যোগকেই ঋণ দেওয়া হতো, কারণ ব্যবসা সম্প্রসারণের জন্য ইতিমধ্যেই সরকারের একাধিক প্রকল্প রয়েছে। কেন্দ্রের মতে, সংশোধিত ‘স্ট্যান্ড-আপ ইন্ডিয়া’ (Stand-Up India) প্রকল্প চালু হলে বিশেষ করে গ্রামীণ ও আধা-শহরাঞ্চলের এসসি (SC) -এসটি(ST) এবং মহিলা উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলবে এবং দেশের অর্থনৈতিক অন্তর্ভুক্তিকে আরও শক্তিশালী করবে।
