Hard Rock Cafe: ভারতে বন্ধ হচ্ছে হার্ড রক ক্যাফের একাধিক আউটলেট, চুক্তি বাতিলের জেরে বড় ধাক্কা লাইভ মিউজিক সংস্কৃতিতে

দেশ

নিউজ পোল ব্যুরো: ভারতে এক যুগের সমাপ্তি! খ্যাতনামা রেস্টুরেন্ট-সংগীত চেইন হার্ড রক ক্যাফের (Hard Rock Cafe) একাধিক আউটলেট শীঘ্রই বন্ধ হতে চলেছে। সম্প্রতি হার্ড রক ইন্টারন্যাশনাল (Hard Rock International) ঘোষণা করেছে যে, তারা ভারতের ফ্র্যাঞ্চাইজি অংশীদার জে এস এম কর্পোরেশন পি ভি টি এল টি দি (JSM Corporation Pvt Ltd)-এর সঙ্গে সমস্ত চুক্তি বাতিল করেছে। এই সিদ্ধান্তের জেরে দেশের সাতটি শহরে মোট ১০টি ক্যাফে ও ‘রক শপ’ বন্ধ হয়ে যাবে (Hard Rock Cafe)।

আরও পড়ুন : WB Election 2026 : ভবানীপুরে শুভেন্দু প্রার্থী ঘোষণা হতেই , ‘লোডশেডিং’ ইস্যুতে তীব্র কটাক্ষ প্রতীক উরের!

যদিও ঠিক কবে থেকে এই বন্ধের প্রক্রিয়া শুরু হবে, তা স্পষ্ট করা হয়নি। তবে সংস্থার বিবৃতিতে জানানো হয়েছে, বেঙ্গালুরু (Bengaluru), চেন্নাই (Chennai), হায়দরাবাদ (Hyderabad), কলকাতা (Kolkata), চণ্ডীগড়, পুনে (Pune) ও নয়াদিল্লির(Delhi) আউটলেটগুলির কার্যক্রম বন্ধ হবে। উল্লেখযোগ্যভাবে, গোয়ার হোটেলটি এই চুক্তির অন্তর্ভুক্ত নয় এবং সেটি চালু থাকবে। এই সিদ্ধান্তের পেছনে নির্দিষ্ট কোনও কারণ এখনও প্রকাশ করা হয়নি, ফলে ভবিষ্যতে অন্য কোনও সংস্থার হাতে দায়িত্ব হস্তান্তর করা হবে কিনা, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। এই খবর সামনে আসতেই সংগীতপ্রেমী ও শহুরে বিনোদন জগতের কাছে এক বড় ধাক্কা হিসেবে ধরা পড়েছে। দীর্ঘদিন ধরে লাইভ মিউজিক, ট্রিবিউট নাইট ও ডিজে পারফরম্যান্সের জন্য জনপ্রিয় ছিল এই ক্যাফেগুলি (Hard Rock Cafe)। বিশেষ করে বেঙ্গালুরুর সেন্ট মার্কস রোডের আউটলেটটি ২০০৭ সালে চালু হয়ে প্রায় দুই দশক ধরে বিভিন্ন শিল্পীর পারফরম্যান্সের সাক্ষী থেকেছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

এছাড়া কলকাতা, চণ্ডীগড় কিংবা চেন্নাইয়ের মতো শহরেও নতুন ও স্বাধীন শিল্পীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে পরিচিতি পেয়েছিল এই চেইন। অতীতে Hard Rock Cafe Worli-এর মতো জনপ্রিয় শাখাও ২০১৮ সালে বন্ধ হয়ে যায়, যা ছিল দেশের প্রথম আউটলেট। সেখানে দেশি-বিদেশি বহু ব্যান্ড ও শিল্পী পারফর্ম করেছেন এবং ভারতীয় লাইভ মিউজিক সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। এই বন্ধের সিদ্ধান্ত শুধুমাত্র একটি রেস্টুরেন্ট চেইনের অবসান নয়, বরং ভারতের লাইভ মিউজিক ও নাইটলাইফ সংস্কৃতির এক উল্লেখযোগ্য অধ্যায়ের ইতি টানছে (Hard Rock Cafe)।