নিউজ পোল ব্যুরো: ২ মে ২০২১-তারিখটি এখনও বঙ্গবাসীর মনে স্পষ্টভাবে গেঁথে আছে। সেদিন গোটা রাজ্যের নজর ছিল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে, যেখানে সরাসরি মুখোমুখি লড়াইয়ে নেমেছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ভোটগণনার শুরুতে এগিয়ে ছিলেন মমতা (Mamata Banerjee), কিন্তু আচমকাই পরিস্থিতি ঘুরে যায়। গণনার মাঝপথে লোডশেডিংয়ের অভিযোগ ওঠে, আর তার পরেই ফলাফলে নাটকীয় পরিবর্তন দেখা যায়। শেষ পর্যন্ত জয়ী ঘোষণা করা হয় শুভেন্দু অধিকারীকেই (Suvendu Adhikari)। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের পক্ষ থেকে কারচুপির অভিযোগ তোলা হয় (TMC vs BJP )। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায় এবং দীর্ঘদিন ধরে তা রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে ছিল। যদিও আইনি লড়াইয়ের পর সেই অধ্যায়ের ইতি ঘটে, তবুও রাজনৈতিক মহলে বিতর্কের রেশ এখনও কাটেনি (WB Election 2026)।
আরও পড়ুন : Weather Update : গরমে নাজেহাল, বিকেলের পর বজ্রসহ বৃষ্টির ইঙ্গিত! কোন জেলায় নামবে বৃষ্টি?
এবার ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আবারও সেই পুরনো দ্বৈরথ নতুন করে আলোচনায় (WB Election 2026)। রাজনৈতিক মহলের জল্পনা, ফের একবার মুখোমুখি হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)ও শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তবে এবার লড়াইয়ের কেন্দ্র হতে পারে দক্ষিণ কলকাতার ভবানীপুর-যা দীর্ঘদিন ধরেই মমতার শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। যদিও এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি, বিজেপি ইতিমধ্যেই ভবানীপুর কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নাম ঘোষণা করেছে বলে রাজনৈতিক সূত্রে খবর (TMC vs BJP )। এই ঘোষণার পর থেকেই শুরু হয়েছে কটাক্ষ ও পাল্টা কটাক্ষের রাজনীতি (WB Election 2026)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
সম্প্রতি এই প্রসঙ্গে মন্তব্য করেছেন প্রাক্তন বাম নেতা তথা বর্তমানে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া প্রতীক উর রহমান। তিনি সোশ্যাল মিডিয়ায় (Social Media) খোঁচা দিয়ে লেখেন, “যতই করো সেটিং, হবে না লোডশেডিং।” তার এই মন্তব্যে স্পষ্টভাবে নন্দীগ্রামের সেই বিতর্কিত দিনের প্রসঙ্গই তুলে ধরা হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ২০২৬-এর নির্বাচন যত এগিয়ে আসছে, ততই চড়ছে রাজনৈতিক উত্তাপ (WB Election 2026)। নন্দীগ্রামের স্মৃতি আর ভবানীপুরের সম্ভাব্য লড়াই-দুটোই এখন বাংলার রাজনীতিতে অন্যতম আলোচনার বিষয় (WB Election 2026)।
