নিউজ পোল ব্যুরো: পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব যখন পাকিস্তানের অর্থনীতিতেও পড়তে শুরু করেছে, ঠিক সেই সময়ই নতুন করে উত্তেজনা বাড়াল ইসলামাবাদ। আফগানিস্তানের (Afghanistan) রাজধানী কাবুলে ভয়াবহ বিমান হামলার (Airstrike) অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। সেই হামলায় একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে চিকিৎসকসহ অন্তত ৪০০ জনের মৃত্যু হয়েছে বলে দাবি আফগানিস্তান প্রশাসনের। আহত হয়েছেন আরও ২৫০ জনের বেশি। সোমবার রাতেই এই মর্মান্তিক ঘটনার কথা সামনে আসে।
আরও পড়ুন: Election 2026: ভোটের আগে কড়া নজর কমিশনের, সরকারি কাজের সঙ্গে রাজনীতি মেশানো চলবে না
আফগানিস্তানের শাসক গোষ্ঠী তালিবান (Taliban)-এর তরফে জানানো হয়েছে, রাজধানী কাবুল (Kabul)-এর একটি বড় হাসপাতালে পাকিস্তানের বিমান (Airstrike) থেকে বোমা ফেলা হয়। পরপর বিস্ফোরণে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা ভবনে। আগুনে পুড়ে বহু মানুষ মারা যান এবং বহু রোগী ও চিকিৎসক গুরুতর আহত হন। আফগানিস্তানের ইতিহাসে এটিকে অন্যতম বড় হামলা বলে দাবি করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে ২০২১ সালে কান কবুল এয়ারপোর্ট (Kabul Airport)-এ আত্মঘাতী বিস্ফোরণে (Airstrike) অন্তত ১৬৯ জনের মৃত্যু হয়েছিল। তবে বর্তমান হামলার ভয়াবহতা সেই ঘটনাকেও ছাড়িয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
আফগান সরকারের মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত (Hamdullah Fitrat) সমাজমাধ্যমে জানান, সোমবার রাত প্রায় ৯টা নাগাদ এই হামলা চালানো হয়। যে হাসপাতালে হামলা হয়েছে, সেখানে প্রায় ২০০০ জন রোগীর চিকিৎসার ব্যবস্থা ছিল। হামলার পরপরই ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে এবং উদ্ধারকাজ শুরু করতে হয়। বর্তমানে দমকল ও উদ্ধারকারী দল আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি মৃতদেহ উদ্ধার ও আহতদের চিকিৎসার কাজ চালিয়ে যাচ্ছে।
তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে পাকিস্তান। পাকিস্তান সরকারের দাবি, হাসপাতাল লক্ষ্য করে কোনও হামলা চালানো হয়নি। তাদের বক্তব্য অনুযায়ী, জঙ্গিদের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করেই বিমান হামলা চালানো হয়েছিল। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif)-এর মুখপাত্র মোশারফ জাইদি (Mosharraf Zaidi) কাবুলের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন।
প্রসঙ্গত, গত মাস থেকেই আফগানিস্তান–পাকিস্তান সীমান্তে সংঘর্ষের ঘটনা বেড়েছে। পাকিস্তানের যুদ্ধবিমান ইতিমধ্যেই কান্দাহার বিমানবন্দর, পাকতিয়া অঞ্চলের সামরিক ঘাঁটি এবং কাবুলের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি কান্দাহার শহরে তালিবানের আল-বদর কর্পসের সদর দফতরেও বিমান হামলা চালানো হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
