Delhi News: বোরখা পরে প্রেমিকার বাড়িতে,তারপরেই ৫ তলা ছাদ থেকে ফেলে খুনের অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে

দেশ

নিউজ পোল ব্যুরো: ভালোবাসা যখন প্রতারণার মুখোশ পরে, তখন তার শেষ পরিণতি ভয়াবহ হতে বাধ্য। সম্পর্কের বিশ্বাস যখন ভাঙে, তখন কখনও তা কান্নায়, আবার কখনও তা শেষ হয় মৃত্যুর ছায়ায়। রাজধানী দিল্লির (Delhi News) অশোকনগরে ঘটে যাওয়া এক তরুণীর রহস্যজনক মৃত্যুর ঘটনা যেন সেই কথাই প্রমাণ করল।

আরও পড়ুন: SCO: সন্ত্রাসবাদে নীরব চীন-পাকিস্তান, এসসিও নথি প্রত্যাখ্যানে ভারতের কড়া বার্তা

দিল্লির (Delhi News) অশোকনগরে ঘটে যাওয়া এই চাঞ্চল্যকর ঘটনায় ১৯ বছরের তরুণী নেহার মৃত্যুতে উঠেছে খুনের অভিযোগ। দীর্ঘদিন ধরে সম্পর্কে ছিলেন উত্তরপ্রদেশের (Uttarpradesh) রামপুরের বাসিন্দা তৌফিক ও নেহা। কিন্তু সম্পর্কের টানাপোড়েন শুরু হয় তখনই, যখন নেহা জানতে পারেন তৌফিক তার অমতে অন্য একটি মেয়েকে বিয়ে করার পরিকল্পনা করছে।

ভালোবাসার বিশ্বাস ভাঙার পর নেহা তৌফিকের মুখোমুখি হতে চান। তবে সেই সিদ্ধান্ত যে প্রাণঘাতী হবে, তা হয়তো কল্পনাও করেননি তিনি। অভিযোগ অনুযায়ী, তৌফিক চেহারা গোপন করতে বোরখা পরে নেহার আবাসনে ঢুকে পড়ে। সে জানত, আবাসনের বাসিন্দারা তাকে চিনে ফেলতে পারে। সিসিটিভি ফুটেজেও (CCTV Footage) ধরা পড়েছে তার প্রবেশের দৃশ্য।

ঘটনার রাতে আবাসনের ছাদে তাদের মধ্যে তীব্র তর্ক হয়। পুলিশ জানিয়েছে, সেই সময়েই হঠাৎ করে তৌফিক নেহাকে পাঁচতলার ছাদ থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। গুরুতর আহত অবস্থায় নেহাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়, তবে শেষরক্ষা হয়নি। মঙ্গলবার তার মৃত্যু হয়। তৌফিককে গ্রেফতার করেছে দিল্লি (Delhi News) পুলিশ এবং জিজ্ঞাসাবাদে নিজের অপরাধের কথা স্বীকারও করেছে সে। তার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে।

মৃতার পরিবার জানিয়েছে, তৌফিক ছিল তাদেরই পরিচিত। সম্পর্কের মধ্যেই তৌফিক নেহার বিশ্বাস ভেঙে প্রতারণা করে। সেই প্রতারণা ঢাকতেই হয়তো এই নৃশংস হত্যার পথ বেছে নেয় সে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT