PM Modi Speech: স্বাধীনতা দিবসে ঐতিহাসিক মোড় ঘোরানোর বার্তা? মোদীর ভাষণে উঠে আসতে পারে কাশ্মীর ইস্যু, ‘অপারেশন সিঁদুর’ ও ভারতের ভবিষ্যতের রোডম্যাপ!

দেশ

নিউজ পোল ব্যুরো: ৭৯তম স্বাধীনতা দিবস (Independence Day)। দিল্লির (Delhi) লাল কেল্লা (Lal Kella)। আর তার মঞ্চে দাঁড়িয়ে একাদশবারের জন্য জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi Speech)। কিন্তু এবার যেন সময়টা কিছুটা ভিন্ন। কারণ, এই ভাষণে উঠে আসতে পারে এমন কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা (PM Modi Speech), যা শুধু ভারতের রাজনীতি নয়, গোটা ভূ-রাজনৈতিক সমীকরণেও বড়সড় পরিবর্তন আনতে পারে।

আরও পড়ুন: Shehbaz Sharif: নিরাপত্তা ও কূটনীতির জলে আগুন, সিন্ধু চুক্তি নিয়ে ফের ভারতকে হুমকি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের

গুঞ্জন জোরালো। প্রধানমন্ত্রী (PM Modi Speech) তার ভাষণে জম্মু ও কাশ্মীরকে (Jammu Kashmir) আবার পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার কথা ঘোষণা করতে পারেন। ২০১৯ সালে ৩৭০ ধারা রদের পর কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে যাওয়া কাশ্মীর ফের রাজ্য হয়ে উঠতে পারে, এটাই সবচেয়ে বড় চমক হতে চলেছে। সূত্রের খবর, এই বিষয়ে ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং রাজ্যপাল এই বিষয়ে ইতিবাচক সুপারিশ করেছেন।

তবে শুধু কাশ্মীরই (Kashmir) নয়, ভাষণে থাকবে ভারতীয় সেনার (Indian Army) বীরত্বের কাহিনি, বিশেষ করে ‘অপারেশন সিঁদুর’-এর (Operation Sindoor) সাফল্যের কথা। পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি দমন অভিযানকে ঘিরে দেশজুড়ে তৈরি হওয়া আবেগ মোদী তুলে ধরতে পারেন তার ভাষণে। এছাড়াও, ভাষণে গুরুত্ব পেতে চলেছে নারী সশক্তিকরণ, কৃষকদের কল্যাণ ও ‘আত্মনির্ভর ভারত’ গঠনের রূপরেখা।

‘মেক ইন ইন্ডিয়া’ এবং ‘ভোকাল ফর লোকাল’-এর মাধ্যমে দেশে উৎপাদনের পরিকাঠামো মজবুত করার পরিকল্পনাও উঠে আসবে। ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে গড়ে তোলার স্বপ্ন। এই স্বাধীনতা দিবসেই হয়তো তার রূপরেখা স্পষ্ট করবেন মোদী। আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের অবস্থান, কূটনৈতিক সৌহার্দ্য এবং ভবিষ্যতের বৈশ্বিক কৌশল নিয়েও দিশা দিতে পারেন তিনি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole