Pak Spy: DRDO গেস্টহাউসের ম্যানেজারই পাক চর, পাক হ্যান্ডেলাদের সংবাদনশীল তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার

breakingnews অপরাধ দেশ

নিউজ পোল ব্যুরো: পহেলগাঁওতে জঙ্গি হামলার পাকিস্তানকে জবাব দিতে অপারেশন সিঁদুর অভিযান চালানো হয়েছিল। তার পর থেকেই ভারতের একাধিক জায়গা থেকে ধরা পড়ছে পাক গুপ্তচর। দেশে থেকে এই দেশদ্রোহীদের খুঁজে বের করার অভিযান অব্যহত রয়েছে। মঙ্গলবার রাজস্থানের (Rajasthan) জয়সলমীর থেকে পুলিশের গোয়েন্দা বিভাগ এক সন্দেহভাজন পাকিস্তানি গুপ্তচরকে(Pak Spy) গ্রেফতার করেছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মহেন্দ্র প্রসাদ (৩২) চন্দন ফিল্ড ফায়ারিং রেঞ্জে ডিআরডিও গেস্ট হাউসের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। গোয়েন্দা সূত্রে খবর, অভিযুক্ত একজন পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সাথে ক্রমাগত যোগাযোগ রাখছিলেন এবং ভারতের প্রতিরক্ষা কার্যক্রম সম্পর্কে সংবেদনশীল তথ্য ফাঁস করছিলেন বলে অভিযোগ রয়েছে। সিআইডি (নিরাপত্তা) আইজি ডঃ বিষ্ণুকান্ত বলেছেন, স্বাধীনতা দিবস উদযাপনের পরিপ্রেক্ষিতে, রাজস্থান সিআইডি গোয়েন্দা সংস্থা দেশবিরোধী এবং ধ্বংসাত্মক কার্যকলাপের উপর কঠোর নজরদারি বজায় রেখেছে। এই নজরদারি চলাকালীনই বিষয়টি প্রকাশ্যে আসে। অভিযোগ মহেন্দ্র প্রসাদ ডিআরডিও বিজ্ঞানীদের গতিবিধি, গবেষণা ও সেখানে আসা ভারতীয় সেনা অফিসারদের নাম ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করে দিয়েছেন পাকিস্তানের কাছে।

আরও পড়ুন: PM Modi-Donald Trump Meet: বাণিজ্য নিয়ে উত্তেজনার মধ্যেই আমেরিকায় মোদী-ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা

উত্তরাখণ্ডের আলমোড়ার পালিয়ুনের বাসিন্দাকে গুপ্তচরবৃত্তিতে (Pak Spy) জড়িত থাকার সন্দেহ করা হয়েছিল। তদন্তে জানা গিয়েছে, মহেন্দ্র প্রসাদ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ রেখেছিলেন। অভিযোগ তিনি তার হ্যান্ডলারকে চন্দন ফিল্ড ফায়ারিং রেঞ্জে ক্ষেপণাস্ত্র ও অস্ত্র পরীক্ষার জন্য আসা ডিআরডিও বিজ্ঞানী এবং ভারতীয় সেনা কর্মকর্তাদের গতিবিধি সম্পর্কে বিস্তারিত তথ্য সরবরাহ করছিলেন। গ্রেফতারের পর অভিযুক্তকে নিরাপত্তা সংস্থাগুলি যৌথভাবে জিজ্ঞাসাবাদ করেছিল এবং তার মোবাইল ফোনটি পুঙ্খানুপুঙ্খ প্রযুক্তিগত বিশ্লেষণের নিজেদের আওতায় নিয়ে আসে। তদন্তে নিশ্চিত করা হয়েছে যে তিনি তার পাকিস্তানি হ্যান্ডলারের সঙ্গে ডিআরডিও অভিযান এবং ভারতীয় সেনাবাহিনীর কার্যকলাপ সম্পর্কিত সংবেদনশীল তথ্য শেয়ার করেছেন। উপযুক্ত প্রমাণের ভিত্তিতে সিআইডির গোয়েন্দা বিভাগ গুপ্তচরবৃত্তির অভিযোগে মহেন্দ্র প্রসাদকে গ্রেফতার করে। নিরাপত্তা সংস্থাগুলি জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে এবং সমস্ত কর্মীদের, বিশেষ করে সংবেদনশীল এলাকায় কর্মরতদের, সতর্ক থাকার এবং অবিলম্বে কোনও সন্দেহজনক পদ্ধতির প্রতিবেদন করার জন্য অনুরোধ করেছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole