নিউজ পোল ব্যুরো: উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের পদত্যাগের কারণ নিয়ে সর্বভারতীয় রাজনীতিতে চলছে কাটাছেঁড়া। এর মধ্যে কে ধনখড়ের স্থলাভিষিক্ত হবেন তা নিয়ে জল্পনা তীব্র হয়েছে। এই চর্চার মধ্যে সূত্রগুলি ইঙ্গিত দিয়েছে যে পরবর্তী উপরাষ্ট্রপতি (Next Vice President) সম্ভবত বিজেপির কেউ হবেন এবং তিনি শাসক দল দলের আদর্শের দৃঢ়ভাবে সম্পৃক্ত। কে বসবেন জগদীপ ধনখড়ের ছেড়ে যাওয়া আসনে তা নিয়েই জল্পনার পারদ চড়ছে।
পরবর্তী উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে গুঞ্জন তীব্র হওয়ার সঙ্গে সঙ্গেই বেশ কয়েকটি নাম ঘুরছে, যার মধ্যে জেডি(ইউ) নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী রামনাথ ঠাকুরও রয়েছেন। কারণ সম্প্রতি তিনি জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করেন। যদিও সূত্রগুলি এই নামকে ভিত্তিহীন জল্পনা বলে উড়িয়ে দিয়েছে। সূত্রের খবর, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে রামনাথ ঠাকুরের সাম্প্রতিক সাক্ষাৎ কেবল একটি নিয়মিত আলাপচারিতা ছিল। অন্যান্য সাংসদরাও একই দিনে নাড্ডার সঙ্গে দেখা করেছিলেন বলেই জানানও হয়। চলতি বছরের শেষের দিকে বিধানসভা নির্বাচন হওয়ার কথা থাকায় বিজেপি উপরাষ্ট্রপতি পদের জন্য বিহার থেকে একজন নেতাকে বেছে নিতে পারে এমন গুঞ্জনের মধ্যে রামনাথ ঠাকুরের নাম উঠে এসেছিল।
আরও পড়ুন : Rail Accident : লাইনচ্যুত শালিমার-সম্বলপুর এক্সপ্রেস, ঘটনাস্থলে পুলিশ ও রেলের শীর্ষ আধিকারিকরা
সোমবার (২১ জুলাই) বাদল অধিবেশনের প্রথম দিন সংসদে কাজ চলাকালীন জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করে সকলকে অবাক করে দেন। ধনখড় সোমবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে যান এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তাঁর পদত্যাগপত্র হস্তান্তর করেন। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি তাঁর পদ থেকে সরে আসেন। হঠাৎ এই পদক্ষেপে বিরোধীরা একধিক প্রশ্ন তুলেছে। দাবি করা হয়েছে কেন্দ্রের সরকারের চাপে পড়েই তিনি পদক্ষেপ করেছেন অথবা তাঁকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। ইতিমধ্যেই উপরাষ্ট্রপতির ফাঁকা পদে নির্বাচন নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ২৩ জুলাই, বুধবারের বিজ্ঞপ্তিতে জানানও হয়েছে, উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে এবং শীঘ্র দিন ঘোষণা করা হবে। বর্তমানে ‘ইলেক্টোরাল কলেজ’ তৈরির কাজ চলছে। পরবর্তী উপরাষ্ট্রপতির (Next Vice President) আসনে বিজেপি কাকে বসায় সেটাই এখন দেখার।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
