নিউজ পোল ব্যুরো: রোম্যান্স, সংগীত আর আবেগে ভরপুর মোহিত সুরি পরিচালিত সাইয়ারা এখন বলিউডের নতুন সেনসেশন। মুক্তির পর থেকেই দর্শকদের হৃদয় জয় করে নিয়েছে এই ছবি। আর সেই ভালোবাসার জোয়ারেই মাত্র ছয় দিনেই বক্স অফিসে (Saiyaara Box office Day 6) ১৫৩ কোটি টাকার দুরন্ত দৌড়! আহান পাণ্ডে ও অনীত পদ্দা-র বলিউড অভিষেকেই যেন বাজিমাত। নতুন জুটি, কিন্তু রসায়নে পুরনো দিনের জাদু এটাই এখন সিনেপ্রেমীদের মুখে মুখে।
আরও পড়ুন:Rishabh Pant: ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন আহত পন্থ, ৬ মাস মাঠের বাইরে
চলচ্চিত্রটি প্রথম দিনেই ২১.৫ কোটি টাকার ওপেনিং করে ইঙ্গিত দিয়েছিল যে বড় কিছু হতে চলেছে। সপ্তাহান্তে সেই জোয়ার গিয়ে ঠেকেছে প্রায় ৩৫ কোটিতে। সপ্তাহের মাঝেও গতি হারায়নি ‘সাইয়ারা’ (Saiyaara Box office Day 6) । ষষ্ঠ দিনেও (Saiyaara Box office Day 6) ২১ কোটি টাকা ঘরে তুলে ছবিটি প্রমাণ করেছে নতুন মুখ হলেও, বলার মতো গল্প থাকলে দর্শক পাশে থাকেন। প্রেমকাহিনির আবেগে ভরপুর সাইয়ারা ইতিমধ্যেই টপকে গিয়েছে তু ঝুটি ম্যায় মাক্কার (Tu jhooti mein makkar)-এর লাইফটাইম আয়কে। খুব শিগগিরই ছুঁয়ে ফেলতে চলেছে রকি অর রানি কি প্রেম কাহানি-র রেকর্ডও।
শুধু দর্শক নয়, বলিউডের তারকারাও মুগ্ধ। আলিয়া ভাট, রণবীর সিং থেকে শুরু করে শ্রদ্ধা, অনিল, অনন্যা সকলেই দুই নবাগত তারকার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ। একজন সংগীতপ্রেমী ছেলে ও এক লাজুক সাংবাদিক মেয়ের ভালোবাসার এই সফর দর্শককে শুধু বিনোদন দেয়নি, দিয়েছে অনুভবের ছোঁয়াও। সাইয়ারা যেন প্রমাণ করে দিল এই জুটির জার্নি মাত্র শুরু, আর তারা থামার নয়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
