নিউজ পোল ব্যুরো: এবার দুর্গাপুজোর মরশুমে বড় পর্দায় আসছে দেবের নতুন ছবি ‘রঘু ডাকাত’ (Raghu Dakat Movie Release)। ছবির মুক্তিকে সামনে রেখেই এখন দারুণ ব্যস্ত টলিউডের মেগাস্টার দেব (Dev New Movie) ও তাঁর পুরো টিম। বাংলার নানা প্রান্ত ঘুরে বাসে চড়ে পৌঁছে যাচ্ছে রঘু ডাকাত (Movie Promotion in Bengal)। মালদা, বালুরঘাট পেরিয়ে এবার টিম পৌঁছে গিয়েছিল ডুয়ার্সের মালবাজারের ওদলাবাড়িতে (Odlabari Duars Promotion)। সেখানেই ছবির প্রচারের পাশাপাশি দেখা গেল এক অন্যরকম দৃশ্য।
আরও পড়ুন: Nusrat Jahan: মা হওয়ার পর বদলে গেছে নুসরতের পুজো, ঈশানের চোখে নতুন করে উৎসব দেখছেন অভিনেত্রী
নদীর তীরে (Ghis River Duars) প্রচারের ফাঁকে দেব, অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar) ও ইধিকা পাল (Idhika Pal) পৌঁছে গিয়ে রীতিমতো মাছ ধরতে শুরু করেন। জাল ছড়িয়ে নদীতে মাছ ধরতে দেখে সুপারস্টারের একেবারে নতুন রূপের সাক্ষী থাকলেন উপস্থিত ভক্তরা। নদীর ধারে ভিড় জমে গেল দেবকে এক ঝলক দেখার জন্য। অভিনেতাকে কাছ থেকে পেয়ে উচ্ছ্বসিত দর্শকরা সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়লেন।

‘রঘু ডাকাত’ একটি মাল্টি-স্টারার ছবি (Multi Starrer Bengali Film)। দেব ও অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya) যেমন রয়েছেন, তেমনই দেখা যাবে ইধিকা পাল, রূপা গঙ্গোপাধ্যায় (Rupa Ganguly), সোহিনী সরকার, ওম (Om Sahani) এবং পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের (Dhruv Banerjee) নিখুঁত পরিচালনা। ফলে ইতিমধ্যেই ছবিটি ঘিরে দর্শকের মধ্যে প্রত্যাশার পারদ তুঙ্গে।

শুধু প্রচারেই নয়, দেব এবার নতুন ট্রেন্ডও শুরু করেছেন। সাধারণত ট্রেলার লঞ্চ অনলাইনে বা ছোটখাটো অনুষ্ঠানে হয়, কিন্তু এবার ‘রঘু ডাকাত’ ছবির ট্রেলার লঞ্চ (Trailer Launch at Netaji Indoor Stadium) হতে চলেছে কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium Kolkata)। আর এই অনুষ্ঠান দেখতে ভক্তদের কিনতে হবে টিকিট, যা টলিউডে একেবারেই অভিনব উদ্যোগ।

ওদলাবাড়ির একটি বেসরকারি রিসোর্টে (Private Resort Odlabari) প্রচারের ফাঁকে কেক কেটে উদ্যাপনও করেন দেব ও তাঁর টিম। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেতা বলেন, এই ছবি নিয়ে তিনি ভীষণ আশাবাদী। শুধু অ্যাকশন বা বিনোদন নয়, ‘রঘু ডাকাত’ দর্শকদের জন্য আনবে ভিন্ন স্বাদ (New Bengali Cinema Experience)।

এদিন নদীতে মাছ ধরা ও মন্দিরে পূজা দেওয়ার মধ্য দিয়ে (Temple Visit Duars) দেব-সোহিনী-ইধিকা রীতিমতো খোশ মেজাজে সময় কাটান। পুজোর আগে এই প্রচারাভিযানকে ঘিরে ডুয়ার্সে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। দর্শক-ভক্তদের উন্মাদনা দেখে স্পষ্ট, পুজোর বড় আকর্ষণ হয়ে উঠতে চলেছে দেবের ‘রঘু ডাকাত’।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
