নিউজপোল ব্যুরো: ‘বিগ বস বাংলা’-র ঘরে নতুন ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে পা রেখেছেন অনুষ্কা ঘোষ। আর ঢোকার পর থেকেই যেন নিজের খেলার ছক তৈরি করতে শুরু করেছেন তিনি। প্রথম দিনেই একাধিক প্রতিযোগীর সঙ্গে কথা বলার পাশাপাশি তাঁদের খেলার ধরন নিয়েও নিজের মতামত জানিয়েছেন অনুষ্কা। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে রাজবীর দে ও নন্দিনী দত্তকে নিয়ে তাঁর মন্তব্য।
ঘরে ঢোকার পর রাজবীরকে আলাদা করে ডেকে কথা বলেন অনুষ্কা। তাঁকে নিজের খেলায় মন দেওয়ার পরামর্শ দিয়ে সতর্ক করেন, অন্য কারও প্রভাবে যেন নিজের গেম নষ্ট না করেন। অনুষ্কার এই মন্তব্যের পরই প্রশ্ন উঠতে শুরু করেছে, তিনি কি রাজবীরের সঙ্গে নন্দিনীর সম্পর্কের দিকেই ইঙ্গিত করেছেন?
আরও দেখুন:-‘এক হাতে জামাত, অন্য হাতে দিমাগি নকশাল’, মমতাকে নিশানা শুভেন্দুর
এরপর নন্দিনীর সঙ্গেও কথা হয় অনুষ্কার। তাঁর বক্তব্য, বিগ বসের ঘরে সম্পর্ক তৈরি হলেও খেলার সময় প্রত্যেককে নিজের সিদ্ধান্তে এগোতে হবে। রাজবীরকে কেন্দ্র করে নন্দিনী নিজের গেম খেলছেন বলেও ইঙ্গিত দেন তিনি। এমনকি গেমের দিক থেকে তাঁদের সম্পর্ককে কিছুটা ‘ফেক’ বলেও মন্তব্য করেন অনুষ্কা।
তবে এই কথা মেনে নেননি নন্দিনী। তিনি স্পষ্ট জানান, তাঁর অনুভূতিতে কোনও ভান নেই। রাজবীরের প্রতি তাঁর যা অনুভূতি, তা সত্যি। অনুষ্কার কথাকে বরং নিজের জন্য একটি ‘রিয়্যালিটি চেক’ হিসেবে নেন তিনি। অনুষ্কার এই কথোপকথনের পর থেকেই বিগ বসের ঘরে নতুন জল্পনা শুরু হয়েছে।
