নিউজ পোল ব্যুরো: শুক্রবার সকাল সকালই দুঃসংবাদ ৷ প্রয়াত হলেন পঞ্জাবি(Punjabi) টেলিভিশন ও চলচ্চিত্র জগতের পরিচিত মুখ জসবিন্দর ভাল্লা(Jaswinder Bhalla)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। জানা গিয়েছে, কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেতা এবং হাসপাতালে ভর্তি ছিলেন। শনিবার মোহালির কাছেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। তার প্রয়াণে শোকস্তব্ধ পাঞ্জাবি (Punjabi)চলচ্চিত্র শিল্প থেকে শুরু করে অসংখ্য ভক্ত।
আরও পড়ুন : Saif Ali-Kareena: তৈমুর বিতর্কে ফের আলোচনায় বলিউডের নবাব পরিবার, প্রশ্ন তুললেন বিবেক অগ্নিহোত্রী!
জসবিন্দর ভল্লা(Jaswinder Bhalla) মূলত কৌতুক অভিনেতা হিসেবেই জনপ্রিয়তা পান। নব্বইয়ের দশক থেকে পাঞ্জাবি(Punjabi) টেলিভিশন ও সিনেমায় তিনি একটি বড় নাম। সাম্প্রতিক সময়ে “ক্যারি অন জট্টা” সিরিজে অ্যাডভোকেট ধিল্লনের(Advocate Dhillon) চরিত্রে তিনি ব্যাপক খ্যাতি অর্জন করেন। এছাড়া “জট্ট অ্যান্ড জুলিয়েট”, “শিন্দা শিন্দা নো পাপা” সহ একাধিক জনপ্রিয় ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। VHS ক্যাসেট যুগে “ছঙ্কতা” সিরিজে “চাচা ছত্রা” চরিত্রে তার অভিনয় আজও দর্শকের মনে গেঁথে আছে।

অভিনেতা হিসেবে যেমন তিনি সফল ছিলেন, তেমনই একজন শিক্ষাবিদ হিসেবেও তিনি পরিচিত। ১৯৬০ সালে জন্ম নেওয়া ভল্লা দীর্ঘদিন ধরে পাঞ্জাব(Punjabi) অ্যাগ্রিকালচারাল ইউনিভার্সিটির (PAU) এক্সটেনশন এডুকেশন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। ২০২০ সালে তিনি অধ্যাপনার জীবন থেকে অবসর নেন।
তার অভিনয়ের বিশেষত্ব ছিল সমাজের নানা সমস্যাকে হাস্যরসের মোড়কে তুলে ধরা। পাঞ্জাবি বিনোদন জগতে ২০০০-এর দশকে যে নতুন উত্থান ঘটে, সেখানে অন্যতম মুখ ছিলেন জসবিন্দর ভল্লা। অনেক সময় সহ-অভিনেতাদের সঙ্গে মিলে তাৎক্ষণিক সংলাপ লিখে অভিনয় করতেন তিনি। এক সাক্ষাৎকারে নিজেই স্বীকার করেছিলেন, তাৎক্ষণিক অভিনয়ের মধ্যেই তিনি নিজের সেরা কৌতুক পরিবেশন করতে পারতেন।

ভল্লার প্রয়াণে পাঞ্জাবি সংস্কৃতি ও চলচ্চিত্র জগত এক বড় ক্ষতির সম্মুখীন হলো। তাঁর রেখে যাওয়া চরিত্র ও হাস্যরস চিরকাল দর্শকের হৃদয়ে অমলিন হয়ে থাকবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
