Saif Ali-Kareena: তৈমুর বিতর্কে ফের আলোচনায় বলিউডের নবাব পরিবার, প্রশ্ন তুললেন বিবেক অগ্নিহোত্রী!  

পেজ 3

নিউজ পোল ব্যুরো: বলিউডের (Bollywood) নবাব জাদা সইফ আলি খান ও অভিনেত্রী করিনা কাপুর খানের (Saif Ali-Kareena) প্রথম সন্তান জন্মের পর থেকেই তার নাম নিয়ে দেশজুড়ে তোলপাড় হয়। তাদের ছেলের নাম রাখা হয়েছিল ‘তৈমুর’। নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই বিতর্কের ঝড় বয়ে যায়। কারণ ইতিহাসে তৈমুর লঙ পরিচিত একজন নির্মম আক্রমণকারী হিসেবে, যিনি ১৩৯৮ সালে দিল্লিতে হামলা চালিয়ে তুঘলক বংশের পতনের পথ সুগম করেছিলেন। কেবল আক্রমণই নয়, তার সৈন্যবাহিনী উত্তর ভারত জুড়ে অগণিত মানুষ হত্যা, লুঠপাট এবং ধর্ষণের জন্য কুখ্যাত। ফলে এমন এক ঐতিহাসিক চরিত্রের নাম আধুনিক ভারতের এক তারকা-সন্তানের সঙ্গে যুক্ত হওয়ায় সমালোচনার ঝড় ওঠে।

আরও পড়ুন: Neena Gupta: নীনা গুপ্তকে কটাক্ষ? অভিনেত্রী বললেন, “এইসব মন্তব্যকে পাত্তা দেবার দরকার নেই ”

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘দ্য বেঙ্গল ফাইলস’ সিনেমার ট্রেলার ঘিরে ফের এই প্রসঙ্গ সামনে আসে। ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী এক সাক্ষাৎকারে বলেন, তিনি ব্যক্তিগতভাবে কাউকে নিশানা করেননি। তবে তার দৃঢ় বক্তব্য, কোনও ভারতীয় অভিভাবকেরই সন্তানের নাম এ ধরনের “হত্যাকারী আক্রমণকারী”-এর নামে রাখা উচিত নয়। অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হলে তিনি জানান, “সইফই প্রথম নন যিনি তার ছেলের নাম তৈমুর রেখেছেন। অনেকেই রাখেন। কিন্তু বাস্তব হলো, তৈমুর এক রাতে এক লক্ষেরও বেশি মানুষকে হত্যা করেছিল, দিল্লি থেকে কাশ্মীর পর্যন্ত রক্তগঙ্গা বইয়ে দিয়েছিল। সে তার দেশে হয়তো নায়ক, কিন্তু ভারতের কাছে নয়।”

অন্যদিকে, সইফ আলি খান (Saif Ali-Kareena) নিজেও স্বীকার করেছিলেন যে, নামকরণ নিয়ে তিনি দ্বিধায় ছিলেন। ২০১৬ সালের এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি একবার সত্যিই নাম পাল্টানোর কথা ভেবেছিলাম। কয়েক সপ্তাহ ধরে মনে হয়েছিল, ছেলেটিকে নিয়ে অযথা বিতর্ক তৈরি হচ্ছে। এমনকি করিনার সঙ্গে আলোচনাও হয়েছিল। করিনা বলেছিল, ‘মানুষ তোমার সিদ্ধান্তকে সম্মান করবে, তাই আপস করার দরকার নেই।’ কিন্তু আমার ভয় ছিল, ছেলে বড় হয়ে যেন কারও ঘৃণার শিকার না হয়। তখনও ভেবেছিলাম হয়তো ওর বয়স যখন এক-দুই হবে, তখন নাম পাল্টে দিতে পারি।” তবে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি, তৈমুর নামটিই থেকে যায়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole