Samik Bhattacharya: দিলীপকে নিয়ে বিজেপিতে অস্বস্তি অব্যাহত, মোদীর সভাতেও উপেক্ষিত, শমীকের মন্তব্য ঘিরে জল্পনা

কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: পশ্চিমবঙ্গ বিজেপির অভ্যন্তরীণ সমীকরণে দিলীপ ঘোষ (Dilip Ghosh) যে ক্রমেই কোণঠাসা, তা ফের স্পষ্ট হয়ে উঠল। শুক্রবার নরেন্দ্র মোদীর (Narendra Modi) কলকাতা (Kolkata) সফরে তিনটি নতুন মেট্রো রুট উদ্বোধনের পাশাপাশি দলের এক জনসভাও রয়েছে। কিন্তু সেই জনসভায় প্রাক্তন সাংসদ তথা বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হয়নি। শুধু আজ নয়, এর আগেও উত্তরবঙ্গের সভায় তাকে ডাকা হয়নি। দিলীপ ঘোষ দিল্লিতে তখন ছিলেন, কিন্তু দলীয় আমন্ত্রণ না পাওয়া নিয়েই বিতর্ক (Samik Bhattacharya) দানা বাঁধে।

আরও পড়ুন: Amit Shah: “জেলে থেকে দেশ চালানো উচিত নয়”, নতুন বিলের পক্ষে সওয়াল করে কংগ্রেসকে একহাত নিলেন অমিত শাহ

সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) সভাপতিত্বকালে দিলীপ ঘোষের প্রভাব ক্রমশই কমে আসছিল, যা নিয়ে তার অনুগামীদের মধ্যে অসন্তোষ ছিলই। অনেকেই আশা করেছিলেন, শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) রাজ্য সভাপতি হলে ছবিটা বদলাবে। শুরুর দিকে দু’জনের সাক্ষাত ও পারস্পরিক সৌজন্য এমন ইঙ্গিতও দিয়েছিল। কিন্তু বাস্তব বলছে, দিলীপ ঘোষের ‘ব্রাত্য’ অবস্থা এখনও কাটেনি।

এই পরিস্থিতিতে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) বলেন, “পাহাড় থেকে সমুদ্র দিলীপ ঘোষকে আবার তার মতো করেই দেখা যাবে। তার বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব আলোচনা করছে।” অর্থাৎ, দিলীপকে ঘিরে কোনও সিদ্ধান্ত এখন দলের কেন্দ্রীয় স্তরেই আটকে আছে। এটাই ইঙ্গিত দিয়েছেন শমীক। অন্যদিকে, নিজেকে নিয়ে জলঘোলা হলেও দল ছাড়ার জল্পনায় জল ঢেলে দিলীপ ঘোষ পরিষ্কার জানিয়েছেন, তিনি বিজেপিতেই (BJP) থাকছেন এবং দলের নির্দেশ মেনেই কাজ চালিয়ে যাবেন। আমন্ত্রণ না পাওয়া নিয়ে তার মন্তব্য, “আমাকে আমন্ত্রণ করা হয়নি। যেতেও পারি, নাও যেতে পারি। কোথায় যাব, আমি নিজেই ঠিক করব।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole