ভাঙনের সুনামি জোড়াফুলে! ১৯ সাংসদের এনডিএ-তে সই, একঝাঁক তারকা ও বড় নেতাদের বিদ্রোহে দিল্লিতেই তছনছ তৃণমূলের সংসার!

breakingnews রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরোঃ ভোটে বড়সড় বিপর্যয়ের পর এবার লোকসভার অন্দরেও তছনছ হয়ে গেল তৃণমূল কংগ্রেসের সংসদীয় শক্তি। রাজ্যসভা থেকে একের পর এক সাংসদের ইস্তফার ধাক্কা সামলানোর আগেই লোকসভার ১৯ জন বিদ্রোহী সাংসদকে নিয়ে সম্পূর্ণ নতুন এক ‘বিদ্রোহী ব্লক’ তৈরি হলো দিল্লিতে, যা বাংলার রাজনীতিতে এক অভূতপূর্ব সুনামি ডেকে এনেছে।

সূত্রের খবর, রাজধানী দিল্লিতে সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ বৈঠককে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। সেই বৈঠকে বিভিন্ন রাজনৈতিক সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে বৈঠকের বিষয়ে সংশ্লিষ্টদের তরফে বিস্তারিত কোনও বক্তব্য পাওয়া যায়নি। যেসব সাংসদের নাম রাজনৈতিক আলোচনায় উঠে এসেছে, তাঁদের মধ্যে রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, সায়নী ঘোষ, রচনা বন্দ্যোপাধ্যায়, ইউসুফ পাঠান এবং দীপক অধিকারী (দেব)। এছাড়াও আরও কয়েকজন সাংসদের নাম ঘিরেও জল্পনা ছড়িয়েছে। যদিও তাঁদের কেউই প্রকাশ্যে দল ছাড়ার কথা ঘোষণা করেননি।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক সময়ে রাজ্যসভায় কয়েকজন সাংসদের পদত্যাগ এবং বিভিন্ন রাজনৈতিক ঘটনার জেরে এই জল্পনা আরও জোরালো হয়েছে। তবে বাস্তবে কোনও নতুন সংসদীয় ব্লক গঠিত হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।  ভোটে ভরাডুবির পর ঘরের ছাদটাই যে এভাবে ভেঙে পড়বে, তা হয়তো কালীঘাটের কর্তারা স্বপ্নেও ভাবেননি। দিল্লি চলো’র ডাক দিয়ে শেষমেশ নিজেদের সাংসদদেরই যে দিল্লির এনডিএ শিবিরে পাঠাতে হবে, এই রাজনৈতিক পরিহাস তৃণমূলের অহংকারে চরম ফলাফল ।

দলের এই ঐতিহাসিক পতন এবং একঝাঁক তারকার দলবদল প্রমাণ করে দিল, মমতার ম্যাজিক এখন অতীত, আর তৃণমূলের ভবিষ্যৎ এখন শুধুই খাদের কিনারায়।
এখন নজর রয়েছে সংশ্লিষ্ট সাংসদদের পরবর্তী পদক্ষেপের দিকে। তাঁরা কি আগের অবস্থানেই থাকবেন, নাকি ভবিষ্যতে নতুন কোনও রাজনৈতিক সিদ্ধান্তের পথে হাঁটবেন— সেই উত্তরই খুঁজছে রাজনৈতিক মহল।