১২ ঘণ্টায় মদন মিত্রের সুরবদল, মমতাকে নিয়ে মন্তব্যের পর রাতেই শুভেন্দুর প্রশংসায় মদন মিত্র, বঙ্গ রাজনীতিতে বিস্ফোরণ!

নিউজপোল ব্যুরো: একই দিনে দুই ভিন্ন সুর! দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের চূড়ান্ত নেত্রী বলে উল্লেখ করেছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। অথচ রাত হতে না হতেই তাঁর মুখে শোনা গেল অন্য কথা। শুধু তাই নয়, শুভেন্দু অধিকারীকে নিয়ে তাঁর মন্তব্যও নতুন করে রাজনৈতিক চর্চা শুরু করেছে। মদনের পরপর দুই বক্তব্য ঘিরে এখন সরগরম রাজ্য রাজনীতি। শুক্রবার […]

Continue Reading

‘দলবদল একটা ফ্যাশন’, পুরভোটের আগে দিলীপ ঘোষের মন্তব্যে রাজনৈতিক মহলে চর্চা

নিউজপোল ব্যুরো: পুরভোটের আগে রাজ্য রাজনীতিতে এখন অন্যতম আলোচনার বিষয় দলবদল। কোন দল কাকে প্রার্থী করবে, তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। এরই মধ্যে দলবদল নিয়ে নিজের মত জানালেন দিলীপ ঘোষ। তাঁর মন্তব্য, ভোটের আগে দল পরিবর্তন করার প্রবণতা এখন অনেকটাই ফ্যাশনে পরিণত হয়েছে। দিলীপ ঘোষের কথায়, “ভোট এলে অনেকেই চায় দলবদল করতে। এটা একটা […]

Continue Reading

ক্যামাক স্ট্রিটে বিলবোর্ড ঘিরে সংঘাত, এবার থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়! তিনটি মামলা, জামিন অযোগ্য ধারায় অভিযোগ

নিউজপোল ব্যুরো: ক্যামাক স্ট্রিটের অফিসের সামনে বিলবোর্ড ঘিরে বিতর্ক এবার থানায় হাজিরা পর্যন্ত গড়াল। বুধবার সকাল ১১টা নাগাদ শেক্সপিয়র সরণি থানায় পৌঁছন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত ২৭ অগস্টের ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। সেই কারণেই তাঁকে থানায় হাজির হতে বলা হয়েছিল বলে জানা গিয়েছে। ঘটনার সূত্রপাত […]

Continue Reading

জ্ঞানেশ কুমার ইস্যুতে কলকাতার রাজপথে মমতা-তৃণমূলের মিছিল! রাজাবাজার থেকে পার্ক সার্কাস—যানজটের আশঙ্কা, ‘খবর এলে ব্যবস্থা’, স্পষ্ট জানালেন সিপি!

নিউজপোল ব্যুরো: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে মঙ্গলবার কলকাতার রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। দুপুর ২টোয় এই কর্মসূচি শুরু হওয়ার কথা। মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতির কথা রয়েছে। আর এই কর্মসূচিকে ঘিরেই শহরের ট্রাফিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শুরু হয়েছে আলোচনা। তবে মিছিলের অনুমতি বা রুট নিয়ে সরাসরি কোনও […]

Continue Reading

মহুয়া মৈত্রকে ২৪ ঘণ্টার ডেডলাইন! দু’টি পোস্ট মুছে ক্ষমা চাওয়ার দাবি মনোজ আগরওয়ালের, পাল্টা কী বললেন তৃণমূল সাংসদ?

নিউজপোল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় করা দু’টি পোস্টকে কেন্দ্র করে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে আইনি নোটিস পাঠালেন রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল। নোটিসে ২৪ ঘণ্টার মধ্যে বিতর্কিত পোস্ট দু’টি মুছে ফেলার পাশাপাশি নিঃশর্ত লিখিত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে বলে জানা গিয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের বক্তব্য প্রকাশ না করার লিখিত প্রতিশ্রুতিও চাওয়া হয়েছে। এই ঘটনাকে […]

Continue Reading

“বেশি ঘাঁটাঘাঁটি করবেন না, X-Ray প্লেট আর MRI দেখালে বাড়ি থেকেই বেরোতে পারবেন না!” — SSKM-এর চিঠি নিয়ে মমতাকে কড়া বার্তা শুভেন্দুর

নিউজপোল ব্যুরো: ২০২১ সালের নন্দীগ্রাম-কাণ্ডে পায়ের চোটের পুরনো মেডিক্যাল রিপোর্ট প্রকাশ্যে আসা নিয়ে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী SSKM হাসপাতাল, বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স এবং স্বাস্থ্য দফতরের কাছে আইনি নোটিস পাঠিয়েছেন। অভিযোগ, তাঁর অনুমতি ছাড়া কীভাবে ব্যক্তিগত চিকিৎসা সংক্রান্ত নথি প্রকাশ্যে এল, তার ব্যাখ্যা দিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। এই চিঠি নিয়েই […]

Continue Reading

পুজোর আগেই পড়ুয়াদের জন্য বড় ঘোষণা শুভেন্দুর! প্রথম বছর ১৭ হাজার, পরের বছর ১৬ হাজার— কারা পাবেন এই নতুন সুবিধা?

নিউজপোল ব্যুরো: পুজোর আগে নবান্ন থেকে একসঙ্গে একাধিক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তফশিলি জাতি ও উপজাতির হস্টেলে থাকা পড়ুয়াদের খাবারের জন্য মাসিক বরাদ্দ বাড়ানো হয়েছে। আগে যেখানে ১৮০০ টাকা দেওয়া হত, অক্টোবর থেকে তা বেড়ে ৩৩০০ টাকা করা হয়েছে বলে জানানো হয়েছে। শুধু হস্টেল পড়ুয়ারাই নন, ছাত্রীদের জন্যও নতুন সুবিধার কথা জানানো হয়েছে। […]

Continue Reading

‘কেন নিয়েছিলেন এদের?’ কোয়েল বিজেপির প্রার্থী হতেই মমতাকে প্রশ্ন কুনালের

নিউজপোল ব্যুরো:কোয়েল মল্লিককে বিজেপির রাজ্যসভা প্রার্থী করা নিয়ে ফের সরব হলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। কোয়েলের রাজনৈতিক অবস্থান বদলকে কেন্দ্র করে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি। একইসঙ্গে অভিনেত্রী এবং তাঁর বাবা অভিনেতা রঞ্জিত মল্লিককেও কটাক্ষ করেছেন কুণাল। তৃণমূলের আমলে একাধিক তারকা রাজনীতিতে যোগ দিয়েছিলেন। কেউ ভোটে প্রার্থী হয়েছেন, কেউ আবার দলের […]

Continue Reading

‘৪০০০ EVM পুড়েছে, মাস্টারমাইন্ড বিজেপি!’ অভিষেককে পাশে নিয়ে দিল্লি থেকে মোদীকে তীব্র নিশানা মমতার

নিউজপোল ব্যুরো: SIR বিতর্কে দিল্লির মাটিতে দাঁড়িয়ে আরও তীব্র আক্রমণ শানালেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। INDIA শিবিরের বৈঠকের পর সাংবাদিকদের সামনে তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR বিজেপিকে সুবিধা করে দেওয়ার উদ্দেশ্যেই করা হয়েছে। তাঁর দাবি, পুরো প্রক্রিয়াটি বিজেপির পরিকল্পনা অনুযায়ী হয়েছে। তবে এগুলি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অভিযোগ; নির্বাচন কমিশন ও […]

Continue Reading

তৃণমূলের ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় মামলায় সুপ্রিম কোর্টেও ধাক্কা! দ্রুত শুনানির নির্দেশ হাইকোর্টকে

নিউজপোল ব্যুরো: উপনির্বাচনের উত্তাপের মাঝেই আর্থিক সংকটের মেঘ ঘনীভূত হলো তৃণমূলের অন্দরে! ইন্ডিয়ান ব্যাঙ্কে থাকা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ৪টি ব্যাংক অ্যাকাউন্ট সিআইডি ফ্রিজ করার পর সুপ্রিম কোর্টের তোপ খেল শাসক শিবির। শীর্ষ আদালত সরাসরি এই মামলায় হস্তক্ষেপ করতে অস্বীকার করে পুরো বিষয়টি পুনারায় কলকাতা হাইকোর্টেই ফেরত পাঠাল। ফলে দেশের সর্বোচ্চ আদালতের এই নির্দেশের কারণে […]

Continue Reading