পুজোর ‘ভুয়ো পাস’ থেকে ৫০-৬০ কোটির অভিযোগ! ইডির জেরায় ইন্দ্রনীল সেন—UNESCO-র নাম-লোগো ব্যবহার ঘিরে বিস্ফোরক তদন্ত

নিউজপোল ব্যুরো: একসময় গানের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে নিয়মিত দেখা যেত ইন্দ্রনীল সেনকে। রাজনীতির ময়দানেও সক্রিয় ছিলেন। সেই ইন্দ্রনীল সেনই এখন ইডির জেরার মুখে। দুর্গাপুজোর ‘প্রিভিউ শো’ ও পুজো পরিক্রমার পাস বিক্রিতে UNESCO-র নাম ও লোগো ব্যবহার করে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে ও তাঁর স্ত্রী মধুছন্দা সেনের বিরুদ্ধে। মঙ্গলবার একাধিক ঠিকানায় তল্লাশির পর […]

Continue Reading

হঠাৎ সাতসকালে ইন্দ্রনীল সেনের বাড়িতে ED কেন? কসবা থেকে হাইল্যান্ড পার্ক, হিন্দুস্তান পার্ক—একসঙ্গে একাধিক ঠিকানায় তল্লাশি

নিউজপোল ব্যুরো: মঙ্গলবার সকালেই কলকাতায় বড়সড় অভিযান শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ED। প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা ও গায়ক ইন্দ্রনীল সেনের কসবা, হাইল্যান্ড পার্ক এবং হিন্দুস্তান পার্কের ঠিকানায় তদন্তকারী আধিকারিকরা পৌঁছেছেন বলে খবর। একইসঙ্গে তাঁর আত্মীয়ের বাড়িতেও তল্লাশি চলছে। সব মিলিয়ে কলকাতার প্রায় ১০টি জায়গায় এই অভিযান চালানো হচ্ছে বলে বিভিন্ন রিপোর্টে জানা গিয়েছে। […]

Continue Reading

কোথায় দেবাংশু? রাজনীতি থেকে ‘শতযোজন দূরে’, কেন আড়ালে তৃণমূলের প্রাক্তন সোশ্যাল মিডিয়া ইনচার্জ?

নিউজপোল ব্যুরো: একসময় ‘খেলা হবে’ স্লোগানকে সামনে রেখে তৃণমূলের প্রচারে অন্যতম পরিচিত মুখ হয়ে উঠেছিলেন দেবাংশু ভট্টাচার্য। একুশের বিধানসভা নির্বাচনের আগে তাঁর প্রচার এবং সোশ্যাল মিডিয়া সক্রিয়তা নজর কেড়েছিল। পরবর্তীতে দলের সোশ্যাল মিডিয়ার দায়িত্বও সামলান তিনি। তবে সাম্প্রতিক সময়ে সেই দেবাংশুকেই যেন আর দেখা যাচ্ছে না রাজনৈতিক ময়দানে। টেলিভিশনের বিতর্কসভা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া—সব […]

Continue Reading

মমতা শিবিরের মাথায় ভেঙে পড়ল আকাশ, পুরভোটের আগে আর ফিরছে না জোড়াফুল, ৪ মাসের সময় দিল সুপ্রিম কোর্ট!

নিউজপোল ব্যুরো: আসন্ন পুরভোটের ঠিক মুখেই জোড়াফুল প্রতীক নিয়ে মারাত্মক আইনি ও সাংগঠনিক ধাক্কা খেল মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস! প্রতীক বিরোধ নিয়ে কোনো তাড়াহুড়ো না করে নির্বাচন কমিশনকে বিষয়টি নিষ্পত্তি করার জন্য পুরো চার মাসের দীর্ঘ সময় বেঁধে দিল দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের এই নজিরবিহীন নির্দেশের ফলে স্পষ্ট হয়ে গেল যে, পুরভোটের আগে কোনোভাবেই […]

Continue Reading

ইতিমধ্যেই ৪ বার প্রাণঘাতী হামলা! বুলেটপ্রুফ সুরক্ষার দাবিতে অভিযোগে আদালতের দরজায় সাংসদ অভিষেক

নিউজপোল ব্যুরো: নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর আইনজীবীদের দাবি, ২০১৬ সাল থেকে অভিষেক Z+ নিরাপত্তা পেয়ে আসছেন। কিন্তু ৪ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর তাঁর নিরাপত্তা ব্যবস্থায় কাটছাঁট করা হয়েছে। এমনকি তাঁর বাড়ির সামনে মোতায়েন থাকা অতিরিক্ত নিরাপত্তারক্ষীদেরও সরিয়ে দেওয়া হয়েছে বলে আদালতে অভিযোগ জানানো হয়েছে। […]

Continue Reading

উপনির্বাচনের আগে নন্দীগ্রামে ফের পুলিশের তৎপরতা! শেখ সুফিয়ানের বাড়িতে পুলিশ, পুরোনো মামলার তদন্তে নতুন মোড়

নিউজপোল ব্যুরো: ভোট পরবর্তী মেদিনীপুরের উত্তপ্ত রাজনীতির মেজেতে ফের একবার বড় সড় তোলপাড়! ২০০৭ সালের রক্তক্ষয়ী আন্দোলনের পুরনো বকেয়া মামলায় এবার সরাসরি তৃণমূলের দাপুটে নেতা তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন ইলেকশন এজেন্ট শেখ সুফিয়ানের বাড়িতে পৌঁছে গেল নন্দীগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী। একই সাথে নন্দীগ্রাম ১ নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন তৃণমূল সদস্য শেখ সাহাউদ্দিনের বাড়িতেও হানা […]

Continue Reading

Kunal Ghosh car attack in Beleghata : ফের নিশানায় কুণাল ঘোষ? উত্তরপাড়ার পর বেলেঘাটায় হামলার অভিযোগ, নারকেলডাঙা থানার বাইরেও বোমা-গুলি নিয়ে দুষ্কৃতীদের দাঁড়িয়ে থাকার বিস্ফোরক অভিযোগ

নিউজপোল ব্যুরো: উত্তরপাড়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের কুণাল ঘোষের গাড়ি ঘিরে হামলার অভিযোগ। শনিবার উত্তরপাড়ায় গাড়ি আটকে বিক্ষোভ ও ভাঙচুরের অভিযোগ ওঠার একদিনের মধ্যেই রবিবার সকালে বেলেঘাটায় নতুন করে হামলার অভিযোগ তুললেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তাঁর দাবি, একটি পূর্বনির্ধারিত রাজনৈতিক কর্মসূচি নয়, বেলেঘাটার ৩৪ নম্বর ওয়ার্ডে উন্নয়নমূলক কাজের জায়গা দেখতে যাওয়ার পথেই […]

Continue Reading

শ্রীরামপুরের সভা থেকে মমতার হুঁশিয়ারি, ‘আঘাত করলে প্রত্যাঘাত করতে পারি’

নিউজপোল ব্যুরো: হাইকোর্টের অনুমতি নিয়ে শনিবার হুগলির শ্রীরামপুর কোর্ট ময়দানে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আদালতের নির্দেশ অনুযায়ী বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত সভা এবং সর্বাধিক ১,০০০ জনের উপস্থিতির অনুমতি ছিল। সভা থেকে একাধিক রাজনৈতিক ইস্যুতে সরব হন তৃণমূল নেত্রী। বিশেষ করে SIR প্রসঙ্গে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি। তাঁর দাবি, এই প্রক্রিয়ায় বহু মানুষের […]

Continue Reading

Nadda Convoy Attack : সময় গড়িয়েছে ৬ বছর, কিন্তু মুছে যায়নি সেই হামলার ছাপ! ২০২০-র ডায়মন্ড হারবারে নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় এবার আগ্নেয়াস্ত্র-সহ পুলিশের জালে ২ তৃণমূল নেতা

নিউজপোল ব্যুরো: ছয় বছর আগের সেই উত্তপ্ত দিনের ঘটনা ফের উঠে এল শিরোনামে! ২০২০ সালে ডায়মন্ড হারবার যাওয়ার পথে তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় এবার আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করা হল মগরাহাট পশ্চিমের দুই তৃণমূল নেতাকে। ধৃতদের নাম রিপন শেখ ও সঞ্জীব মণ্ডল। পুরনো সেই হামলার সঙ্গে তাঁদের যোগসূত্র রয়েছে কি না, […]

Continue Reading

সঞ্চিতা সরে গেলেন, মিলন গ্রেফতার—তবু নন্দীগ্রামের ময়দান ছাড়ছে না হাত! ‘এক মিলন নয়, হাজার মিলন নামবে’—শুভঙ্করের হুঙ্কারে ভোটের আগে নতুন বিস্ফোরণ

নিউজপোল ব্যুরো: নন্দীগ্রামের রাজনীতির ময়দানে নাটকীয় মোড়! শত চাপ এবং আইনি টানাপোড়েনের মুখেও উপনির্বাচনের মেগা লড়াই থেকে একচুল পিছু হটতে নারাজ হাত শিবির। প্রার্থী গ্রেফতার হলেও নন্দীগ্রাম বিধানসভায় কংগ্রেস দল প্রতিদ্বন্দ্বিতা করবেই বলে গর্জে উঠলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। আদালত যদি প্রার্থী মিলন প্রধানকে হাজতেও পাঠায়, তবুও হাজার হাজার কংগ্রেস কর্মী মাঠে নেমে লড়াই […]

Continue Reading