জোড়াফুলে ‘তালা’, এবার সুপ্রিম কোর্টে মমতা! কমিশনের অন্তর্বর্তী নির্দেশের বিরুদ্ধে SLP—নাম ও প্রতীক ঘিরে রাজনীতির লড়াই এবার দিল্লির আদালতে

নিউজপোল ব্যুরো: নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নির্দেশের বিরুদ্ধে এবার দেশের সর্বোচ্চ আদালতের দরবারে মমতা বন্দ্যোপাধ্যায়! দলীয় প্রতীক ‘জোড়াফুল’ ও ঐতিহ্যবাহী নাম সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত সামনে আসতেই তীব্র অসন্তোষ প্রকাশ করে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন মমতা। নির্বাচন কমিশনের দেওয়া নতুন নাম ও প্রতীক বরাদ্দকরণের নির্দেশকে সম্পূর্ণ ‘একতরফা ও বেআইনি’ আখ্যা দিয়ে দেশের শীর্ষ আদালতে দায়ের […]

Continue Reading

জোড়াফুলে তালা, কালীঘাটে পাল্টা চাল! কমিশনের নির্দেশের আগেই জমা ৩ নাম, ৩ প্রতীকের প্রস্তাব কিন্তু ‘অধিকার’ নিয়ে কড়া বার্তা মমতা শিবিরের

নিউজপোল ব্যুরো: প্রতীক বদলের নির্দেশ এল, কিন্তু অবস্থান বদলাল না! ‘জোড়াফুল’ এবং ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানিয়ে, নির্ধারিত সময়ের আগেই বিকল্প নাম ও প্রতীকের প্রস্তাব পাঠিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী তৃণমূল শিবির। কমিশনের নির্দেশ মেনে তিনটি বিকল্প নাম এবং তিনটি করে ফ্রি সিম্বলের তালিকা জমা পড়েছে। তবে সেই তালিকা […]

Continue Reading

জোড়াফুল প্রতীক ‘ফ্রিজ’ করল কমিশন, দুই শিবিরকে নতুন নাম বেছে নেওয়ার নির্দেশ, উপনির্বাচনের আগে কি বদলে গেল তৃণমূলের পরিচয় !

নিউজপোল ব্যুরো: ঘাসফুলের মালিকানা আসলে কার— ‘কালীঘাট-তৃণমূল’ নাকি ‘ঋতব্রত-তৃণমূল’? এই চরম দ্বন্দ্ব ও টানাপোড়েনের মাঝেই এবার আসরে নেমে এক ঐতিহাসিক সিদ্ধান্ত শোনাল ভারতের নির্বাচন কমিশন (ECI)। আসন্ন নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা উপনির্বাচনের ঠিক মুখে খোদ ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ দলটির নাম এবং তাদের ঐতিহ্যবাহী ‘জোড়াফুল’ প্রতীকটিকে সম্পূর্ণভাবে ‘ফ্রিজ’ বা বাজেয়াপ্ত করে দিল কমিশন। যার অর্থ, […]

Continue Reading

Nandigram By-Election:এক প্রতীক, দুই দাবিদার! নন্দীগ্রামে তৃণমূলের দুই প্রার্থীর ভাগ্য ঝুলে

নিউজপোল ব্যুরো:  প্রতীক সংক্রান্ত জটিলতায় নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের দুই প্রার্থীর মনোনয়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বৃহস্পতিবার মনোনয়নপত্রের স্ক্রুটিনি (Scrutiny) হলেও মেলেনি চূড়ান্ত সমাধান। ফলে আপাতত ঝুলেই রইল দুই প্রার্থীর রাজনৈতিক ভাগ্য। নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের দুই শিবিরের হয়ে মনোনয়ন জমা দিয়েছেন সঞ্চিতা প্রধান দে এবং এতেশামুল হক। দু’জনের মনোনয়ন ঘিরেই প্রতীক নিয়ে জটিলতা তৈরি […]

Continue Reading

আইনের জট কাটল, শ্রীরামপুরে মমতার সভায় ‘সবুজ সংকেত’! ২৬ সেপ্টেম্বরেই মাঠে তৃণমূল, সঙ্গে একগুচ্ছ কড়া শর্ত আদালতের

নিউজপোল ব্যুরো: আইনি জটিলতার জট কাটিয়ে হুগলির শ্রীরামপুরে তৃণমূলের সভা করার সবুজ সংকেত দিল কলকাতা হাইকোর্ট! শর্তসাপেক্ষে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাকে অনুমোদন দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তবে সভার দিনক্ষণ ও লোকসংখ্যার ওপর আদালতের কড়া নজরদারি বজায় থাকছে। বেঁধে দেওয়া নিয়ম মেনে আগামী শনিবার, অর্থাৎ ২৬ সেপ্টেম্বর শ্রীরামপুর আদালত চত্বরে এই রাজনৈতিক সমাবেশ অনুষ্ঠিত হবে। আদালতের […]

Continue Reading

তৃতীয় চার্জশিটে ফের ‘দেবরাজ’ ঝড়! ১০ কোটির তোলাবাজির অভিযোগ, যুব তৃণমূলের অ্যাকাউন্ট ঘুরে টাকা পৌঁছল ‘লিপস অ্যান্ড বাউন্ডসে’—পুলিশের চার্জশিটে বিস্ফোরক দাবি

নিউজপোল ব্যুরো: এক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা, তারপর সেই টাকার গতিপথ পৌঁছে গেল অন্য এক সংস্থার ব্যাঙ্ক খাতায়! বাগুইআটি-কেষ্টপুরের কথিত তোলাবাজির টাকা ঘিরে এবার তদন্তে উঠে এল এমনই বিস্ফোরক দাবি। প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে বারাসত আদালতে জমা পড়া তৃতীয় চার্জশিটে পুলিশের দাবি, ওই এলাকা থেকে প্রায় ১০ কোটি টাকা তোলাবাজি করা হয়েছিল এবং […]

Continue Reading

নন্দীগ্রাম উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সঞ্চিতার মনোনয়ন জমা, সঙ্গে অখিল-অষ্টমী

নিউজপোল ব্যুরো: নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা ক্রমেই বাড়ছে। বুধবার হলদিয়া মহকুমা শাসকের দফতরে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঞ্চিতা প্রধান দে। মনোনয়ন জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন দলের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন বিধায়ক অখিল গিরি এবং নন্দীগ্রামের তৃণমূল নেত্রী অষ্টমী গিরি। এছাড়াও উপস্থিত ছিলেন দলের একাধিক নেতা-কর্মী ও সমর্থক। নির্ধারিত প্রক্রিয়া […]

Continue Reading

Abhishek Banarjee: চোখে ক্ষতচিহ্ন, অভিষেকের রহস্যময় পোস্ট ঘিরে চর্চা

নিউজপোল ব্যুরো: বঙ্গ রাজনীতিতে টানাপোড়েনের মধ্যেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে শুরু হয়েছে শোরগোল। মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চোখের একটি ছবি পোস্ট করেন। ছবিতে চোখের আশপাশে ক্ষতচিহ্ন দেখা যাচ্ছে। ছবির ক্যাপশনে অভিষেক লেখেন,আমি এখনও শেষ হয়ে যাইনি।” এই পোস্ট প্রকাশ্যে আসার পর থেকেই রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু […]

Continue Reading

Abhishek Banerjee High Court News: আদালতের রায়ে থামল সেই ঝড়! ক্যামাক স্ট্রিটের দপ্তর খালি করার নির্দেশ খারিজ—দমকলকে ফের পরিদর্শনের নির্দেশ হাইকোর্টের

নিউজপোল ব্যুরো: ‘দপ্তর খালি করুন’—দমকলের সেই নোটিস ঘিরে যখন ক্যামাক স্ট্রিটে উত্তাপ চরমে, তখনই আদালতের নির্দেশে বদলে গেল ছবিটা! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তর থাকা ক্যামাক স্ট্রিটের ভবনের সপ্তম ও অষ্টম তলা খালি করার জন্য ৪ সেপ্টেম্বর যে নোটিস দিয়েছিল দমকল, তা আপাতত খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। কালীঘাট তৃণমূলের আবেদনের ভিত্তিতেই এই নির্দেশ। বিচারপতি কৃষ্ণা রাওয়ের নির্দেশ, […]

Continue Reading

নন্দীগ্রাম উপনির্বাচনে বড় চমক, সঞ্চিতা প্রধান দে-কে প্রার্থী করল কালীঘাট তৃণমূল

 নিউজপোল ব্যুরো: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে বড় চমক দিল কালীঘাটপন্থী তৃণমূল। রবিবার সন্ধ্যায় নন্দীগ্রাম আসনে দলের প্রার্থী হিসেবে সঞ্চিতা প্রধান দে-র নাম ঘোষণা করা হয়েছে। শুভেন্দু অধিকারীর গড় হিসেবে পরিচিত নন্দীগ্রামে এবার বয়াল-২ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সঞ্চিতার উপরেই আস্থা রাখল কালীঘাট শিবির। সঞ্চিতা পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষিকা ছিলেন। পাশাপাশি তিনি নন্দীগ্রাম পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ। ২০১৪ […]

Continue Reading