নিউজপোল ব্যুরো: বঙ্গ রাজনীতিতে টানাপোড়েনের মধ্যেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে শুরু হয়েছে শোরগোল। মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চোখের একটি ছবি পোস্ট করেন। ছবিতে চোখের আশপাশে ক্ষতচিহ্ন দেখা যাচ্ছে।
ছবির ক্যাপশনে অভিষেক লেখেন,আমি এখনও শেষ হয়ে যাইনি।” এই পোস্ট প্রকাশ্যে আসার পর থেকেই রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। চোখের ছবির পাশাপাশি অভিষেকের এই বার্তাই বিশেষভাবে নজর কেড়েছে। তবে ঠিক কী কারণে তাঁর চোখে এই ক্ষতচিহ্ন হয়েছে, সে বিষয়ে পোস্টে কোনও বিস্তারিত তথ্য দেননি তিনি। ছবির সঙ্গে ইংরেজিতে লেখা রয়েছে কঠিন সময় পেরিয়ে তিনি ফের লড়াইয়ে এগিয়ে যাবেন। তবে অভিষেক নিজে কোনও নির্দিষ্ট রাজনৈতিক ঘটনা বা ব্যক্তির প্রসঙ্গ উল্লেখ করেননি।
আরও দেখুন:-মক্কা-সহ সৌদির একাধিক শহরে বিমান হামলার সতর্কতা, হুথিদের হামলায় তীব্র আতঙ্ক
অভিষেকের চোখের চিকিৎসার বিষয়টি অবশ্য নতুন নয়। গত অগস্টে সুপ্রিম কোর্ট তাঁকে চোখের চিকিৎসার জন্য তিন সপ্তাহের জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছিল। আদালতের নির্দেশে বিদেশে চিকিৎসার স্থান, চিকিৎসক এবং সফরের বিস্তারিত তথ্যও জানানোর কথা ছিল।
অন্যদিকে, মঙ্গলবারই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর প্রাক্তন সহকারী চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ড নিয়ে ‘ভাইপো গ্যাং’-এর বিরুদ্ধে অভিযোগ তোলেন এবং হত্যার জন্য প্রায় ২ কোটি টাকা খরচের দাবি করেন। ফলে একই দিনে দুই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চর্চা আরও বেড়েছে। অভিষেকের পোস্টের আসল উদ্দেশ্য কী, তা অবশ্য তিনি নিজে স্পষ্ট করেননি।
