মমতাকে ভোটে না দাঁড়ানোর পরামর্শ শুভেন্দুর, বিধানসভায় বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রীর

নিউজপোল ব্যুরো: আজ শাখারভ ও হাসিরানী শপথ গ্রহণ অনুষ্ঠান। এই আবহে রাজনৈতিক আক্রমণের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শপথগ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন তিনি। বয়সের প্রসঙ্গ তুলে এবার ভোটে না দাঁড়ানোর পরামর্শও দেন মুখ্যমন্ত্রী। শুভেন্দুর কথায়, “যিনি দু’বার আমার কাছে হেরেছেন, তিনি আবার দাঁড়ানোর সুযোগ পেতেন। এই বয়সে […]

Continue Reading

শান্তিনিকেতনে তৃণমূল নেতাদের সঙ্গে গোপন বৈঠক! বিজেপি নেতাদের লক্ষ্য করে ডিম ছুড়ে বিক্ষোভ

নিউজপোল ব্যুরো: পুরভোটের আগে যেন বদলে গিয়েছে রাজনৈতিক অঙ্ক। গতকাল সন্ধ্যায় শান্তিনিকেতনে একটি বৈঠক ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক বির্তক। স্থানীয় তৃণমূল নেতাদের সঙ্গে বিজেপির কয়েকজন নেতার গোপন বৈঠকের অভিযোগ। এই ঘটনার সামনে আসতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপির অন্দরেই তৈরি হল অস্বস্তি, যার বহিঃপ্রকাশ ঘটে দলীয় কর্মীদের বিক্ষোভে। যদিও দলের একাংশের অভিযোগ এই বৈঠকে আর্থিক […]

Continue Reading

ভোটের ময়দানে বড় জয়, আজ বিধানসভায় হাসিরানি-শাখারভের শপথ গ্রহণ

নিউজপোল ব্যুরো: উপনির্বাচনের লড়াইয়ে বড় ব্যবধানে জয়। এবার বিধানসভার সদস্য হিসেবে দায়িত্ব পালনের পালা। বুধবার শপথ নিতে চলেছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক হাসিরানি রথ এবং রেজিনগরের বিধায়ক শাখারভ সরকার। বিধানসভায় সকাল ১১টায় তাঁদের শপথগ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থাকতে পারেন। শপথবাক্য পাঠ করাবেন স্পিকার রথীন্দ্র বসু। দুই কেন্দ্রের ফলাফল ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক […]

Continue Reading

‘এভাবে দমানো যাবে না’, নথি ছিনতাইয়ের অভিযোগে সরব ঋতব্রত, পাল্টা কুণাল

নিউজপোল ব্যুরো: তৃণমূলের জোড়াফুল প্রতীক কার হাতে থাকবে, তা নিয়ে দুই শিবিরের সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। আগামী ৩০ অক্টোবর দুই পক্ষকে মুখোমুখি বসিয়ে বক্তব্য শুনবে নির্বাচন কমিশন। তার আগে নথি জমা দেওয়ার শেষ দিনে নতুন করে বিতর্ক তৈরি হল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ঘিরে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ঋতব্রত দাবি করেন, কমিশনে জমা দেওয়ার জন্য নিয়ে […]

Continue Reading

‘চিরদিন কারও সমান যায় না’, মমতাকে নিশানা করে মন্তব্য শুভেন্দুর

নিউজপোল ব্যুরো: রাজনৈতিক আক্রমণের পাশাপাশি সুন্দরবনের উন্নয়ন নিয়েও বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে এক জনসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন তিনি। সূর্যনগরে কালী প্রতিমাকে প্রিজন ভ্যানে তোলার বিতর্কিত ঘটনার প্রসঙ্গ টেনে মমতাকে কটাক্ষ করেন শুভেন্দু। সভামঞ্চ থেকে শুভেন্দু বলেন, “গত বছর সূর্যনগরে মা কালীকে প্রিজন ভ্যানে তোলা হয়েছিল। […]

Continue Reading

প্রশাসনের দরজায় ঘুরেও লাভ হয়নি, নিরাপত্তা নিয়ে সরব শিউলি সাহা

নিউজপোল ব্যুরো: নিজের বিধানসভা কেন্দ্র কেশপুরে যেতে না পারার অভিযোগ তুললেন বিধায়ক শিউলি সাহা। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর অভিযোগ নিরাপত্তার অভাবেই এলাকায় যেতে পারছেন না। পুলিশ-প্রশাসনের বিভিন্ন স্তরে বিষয়টি জানিয়েও কোনও সমাধান হয়নি বলে। বিজেপির একাংশের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন শিউলি। বিধায়কের কথায়, “কেউ কথা রাখেনি।” তবে কাকে কী প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল […]

Continue Reading

‘মমতা বন্দ্যোপাধ্যায়ই আসল তৃণমূল’, নতুন শিবিরে থেকেও পুরনো নেত্রীকে নিয়ে বড় মন্তব্য মদনের

নিউজপোল ব্যুরো: নতুন রাজনৈতিক শিবিরে থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নিজের আস্থার কথা স্পষ্ট করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তাঁর কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায় হলেন আল্টিমেট তৃণমূল।” বাইপাসের ধারে তৃণমূল ভবনে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের বৈঠকে যোগ দিতে এসে এই মন্তব্য করেন তিনি। আর তাতেই নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। একাদশীর দিনই রাজনীতি নিয়ে হতাশার সুর শোনা […]

Continue Reading

‘দলবদল একটা ফ্যাশন’, পুরভোটের আগে দিলীপ ঘোষের মন্তব্যে রাজনৈতিক মহলে চর্চা

নিউজপোল ব্যুরো: পুরভোটের আগে রাজ্য রাজনীতিতে এখন অন্যতম আলোচনার বিষয় দলবদল। কোন দল কাকে প্রার্থী করবে, তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। এরই মধ্যে দলবদল নিয়ে নিজের মত জানালেন দিলীপ ঘোষ। তাঁর মন্তব্য, ভোটের আগে দল পরিবর্তন করার প্রবণতা এখন অনেকটাই ফ্যাশনে পরিণত হয়েছে। দিলীপ ঘোষের কথায়, “ভোট এলে অনেকেই চায় দলবদল করতে। এটা একটা […]

Continue Reading

পুরভোটের আগে বড় জল্পনা! বিজেপির টিকিটে কি লড়বেন তৃণমূলের প্রাক্তন কাউন্সিলররা?

নিউজপোল ব্যুরো: কলকাতা ও হাওড়ার পুরভোট ঘিরে ক্রমশ বাড়ছে রাজনৈতিক তৎপরতা। সব ঠিক থাকলে নভেম্বরের শেষ দিকে হতে পারে পুরভোট। হাতে সময় কম থাকায় প্রার্থী বাছাই নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের অন্দরে শুরু হয়েছে আলোচনা। এরই মধ্যে বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকায় তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরদের নাম থাকতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথমবার কলকাতা […]

Continue Reading

চোরবাগান কাণ্ডে ক্ষোভের আগুন, গ্রামে ঢুকতেই সাংসদ মিতালি বাগকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান!

নিউজপোল ব্যুরো: চোরবাগান কান্ডে শোকের ছায়া রাজ্যজুড়ে। আরামবাগে বালিয়া গ্রামে একই পরিবারের তিন সদস্যের প্রাণহানি। এই ঘটনার দুই দিন পর নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে আসেন সাংসদ মিতালি বাগ। গ্রামবাসীরা বিক্ষুব্ধ হয়ে তাঁর গাড়ি ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান দেয়। বিক্ষোভকারীদের বক্তব্য, এত বড় ঘটনায় যখন গোট রাজ্যের শোকের ছায়া তখন কোথায় ছিলেন মিতালী ভাগ। তিনি […]

Continue Reading