অর্ণবের আছড়ে পড়া শেষ, তবু বিপর্যস্ত অন্ধ্র! ওড়িশায় ক্ষয়ক্ষতি, বাংলার উপকূলেও সতর্কতা

আবহাওয়া

নিউজপোল ব্যুরো:  

বঙ্গোপসাগরে তৈরি হ‌ওয়া ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আজ সকাল ৮টায় ল্যান্ডফল করেছে অন্ধ্রপ্রদেশ উপকূলে। এই ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে লন্ডভন্ড অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকাগুলি। প্রায় ৬ ঘন্টা ধরে চলে তার ল্যান্ডফল প্রক্রিয়া। শুধু অন্ধ্র উপকূলে নয় ওড়িশা তেও এই ঘূর্ণিঝড়ের ভয়ঙ্কর প্রভাব পড়েছে। পশ্চিমবঙ্গ ও মেদিনীপুরেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে।

অর্ণবের প্রভাবে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে পাঁচ জনের। কেউ বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে ,আবার কেউ গাছ পড়ে ।বিশাখাপত্তনম, কাঁকিনাড়া, ওয়েস্ট গোদাবরী এই জায়গা গুলিতেও মৃত্যুর খবর পাওয়া গেছে। ৩১টির বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসন সূত্রে খবর, ৭১৪টির বেশি গ্রামে ঘূর্ণিঝড় অর্ণবের দাপটের প্রভাব পড়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে ওডিশাতেও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। রাজ্যের বিপর্যয় মোকাবিলা মন্ত্রী সুরেশ পূজারি জানিয়েছেন, পশ্চিম ওডিশার একাধিক জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে।ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে ওডিশার গজপতি জেলার মোহনা এলাকায় গুন্ডারিগুড়া সেতুর গার্ড ওয়াল ভেঙে পড়ে। এর ফলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে সমস্যা তৈরি হয়েছে। মালকানগিরির পরিস্থিতি সবচেয়ে খারাপ বলে জানা গিয়েছে। ফুঁসছে সমুদ্র ,দিঘা, তাজপুর, মন্দারমণি-সহ সমস্ত উপকূলে পুলিশ প্রশাসনের নজদারি চলছে।