নিউজপোল ব্যুরো: দুর্গাপুজোর পাস বিক্রিকে কেন্দ্র গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন তথ্য সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন। বুধবার ইডির দফতর সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে গিয়েছিলেন তিনি। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা সেখান থেকে বেরোনোর পরই তাঁকে গাড়িতে তুলে নিয়ে যায় লালবাজারে।
অভিযোগকারী জয়দীপ মুখোপাধ্যায়ের দাবি, চার হাজারের বেশি দামে টিকিট বিক্রি হয়েছিল। দুর্গাপুজোর বিশেষ পাস এবং ‘প্রিভিউ শো’-এর টিকিট বিক্রির সময় UNESCO-র নাম ও লোগো ব্যবহার করা হয়েছিল। কলকাতার ২৪টি পুজো মণ্ডপে বিশেষভাবে ঠাকুর দেখানোর ব্যবস্থা করা হবে বলে প্রচার করে টিকিট বিক্রি করা হয়েছে।
অভিযোগকারীর এই ঘটনায় বৌবাজার থানায় অভিযোগ দায়ের করেন। কলকাতা পুলিশ পরে আর্থিক লেনদেন খতিয়ে দেখতে তদন্ত শুরু করে ইডি। তদন্তকারী সংস্থার প্রাথমিক অনুমান, এই ঘটনায় ৫০ থেকে ৬০ কোটি টাকার আর্থিক অনিয়ম হয়ে থাকতে পারে। তবে অভিযোগের সত্যতা এখনও তদন্তসাপেক্ষ।
এর আগেও অনেকবার ইডি ইন্দ্রনীল সেনকে জিজ্ঞাসাবাদ করেছে। তাঁর বিভিন্ন ঠিকানায় তল্লাশিও চালানো হয়। অন্যদিকে, কলকাতা হাই কোর্টে আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। এবার তাঁর গ্রেফতারির পর এই মামলার তদন্ত কোন দিকে এগোয়, সেদিকেই নজর রয়েছে।
