দুর্নীতির শিকড় আরও গভীরে’, ইন্দ্রনীল সেনের গ্রেফতারি ঘিরে সরব শুভেন্দু

রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো:   দুর্গাপুজোর পাস বিক্রিকে কেন্দ্র করে গ্রেফতার রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন। বুধবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে গিয়েছিলেন আর সেখান থেকে বেরনোর পরই তাঁকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য রাজনীতিতে।

ইন্দ্রনীল সেনের গ্রেফতারি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন “ইন্দ্রনীল সেন একা খাননি। মমতা বন্দ্যোপাধ্যায়কে খাইয়ে খেয়েছেন। শুধু উনি নন, আরও বড় জায়গায় হাত পড়বে, দেখতে থাকুন।” পাশাপাশি, ইন্দ্রনীল সেনের সঙ্গে মুখ্যমন্ত্রীর আর্থিক লেনদেনের সম্পর্ক রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। যদিও এই অভিযোগের ঘটনার সত্যতা এখনও প্রমাণ হয়নি।

উল্লেখ্য, দুর্গাপুজোর আন্তর্জাতিক স্বীকৃতির পর ইউনেস্কোর নাম ব্যবহার করে প্রিভিউ শোয়ের পাস ও টিকিট বিক্রিতে অনিয়মের অভিযোগ ওঠে ইন্দ্রনীল সেন, তাঁর স্ত্রী এবং তাঁদের সংস্থা ‘মাস আর্ট’-এর বিরুদ্ধে। অভিযোগ, পুজোর পাস বিক্রির মাধ্যমে বিপুল অঙ্কের টাকা আদায় করা হয়েছিল।

এই মামলায় এর আগে ইন্দ্রনীল সেনকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়। আগাম জামিনের আবেদন করেও আদালতে স্বস্তি পাননি তিনি বলে জানা গিয়েছে। তবে দুর্নীতির অভিযোগের চূড়ান্ত সত্যতা নির্ধারণ করবে তদন্ত ও বিচারপ্রক্রিয়া। তাঁর গ্রেফতারিকে ঘিরে এখন নজর তদন্তের পরবর্তী পদক্ষেপের দিকে।