নিউজ পোল ব্যুরো: প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গের পাশে দাঁড়াতে দ্রুত পদক্ষেপ নিল রাজ্য সরকার। লাগাতার বৃষ্টিপাত ও পাহাড়ি ধসের জেরে জনজীবন সম্পূর্ণরূপে স্তব্ধ হয়ে পড়েছে। এমন সংকটজনক পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে সরকার মানবিকতা ও দায়িত্ববোধের পরিচয় দিচ্ছে।সোমবার মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) নিজে উত্তরবঙ্গে যাচ্ছেন। তার সঙ্গে থাকবেন মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Pant) । সরকারি সূত্রে খবর, দুপুর তিনটের মধ্যে মুখ্যমন্ত্রী দুর্গত এলাকায় পৌঁছে যাবেন এবং ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলির বাস্তব পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করবেন।
আরও পড়ুন: Kolkata Metro: কলকাতা মেট্রো পুজো স্পেশাল যাত্রার পরিসংখ্যান
শনিবার রাত থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলা প্রবল বর্ষণে ভেসে গিয়েছে। তিস্তা, মহানন্দা, জলঢাকা ও তোর্সা নদীর জলস্তর বিপজ্জনকভাবে বেড়ে গিয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ধসের কারণে একাধিক মৃত্যু হয়েছে, বহু পর্যটক আটকে রয়েছেন হোটেলগুলিতে।
এই প্রেক্ষাপটে প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে জরুরি নির্দেশ দেওয়া হয়েছে। ভার্চুয়াল বৈঠকে ডিএমদের সঙ্গে পর্যালোচনা করেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারদের আর্থিক সাহায্য ও সরকারি চাকরি দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি।
সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) লিখেছেন, “এটি নিছক প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা ও সহমর্মিতার কঠিন পরীক্ষা।” দলগত দিক থেকেও তৃণমূল কংগ্রেস সক্রিয়। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই উত্তরবঙ্গের দলীয় নেতা-কর্মীদের দুর্গত মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। এই দুর্যোগে সরকার ও শাসকদল একযোগে মাঠে নেমে যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা রাজ্যের সংকট মোকাবিলার প্রতিশ্রুতিরই বাস্তব রূপ। উত্তরবঙ্গের পাশে আছে বাংলা, পাশে আছে সরকার।
https://x.com/MamataOfficial/status/1974753113019142448?t=UX3wRgMypsVn0iCkhAx–w&s=08
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
