তুলির জগতে নক্ষত্রপতন, শিল্পের আকাশে অমর যোগেন! প্রয়াত মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ শিল্পী

নিউজপোল ব্যুরো: শিল্পীর চলে যাওয়া মানেই তাঁর সৃষ্টির শেষ নয়। নিজের তুলির টানে যিনি শিল্পের জগতে স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছিলেন, সেই বিশিষ্ট চিত্রশিল্পী যোগেন চৌধুরী প্রয়াত। রবিবার সকাল ১০টা নাগাদ দক্ষিণ কলকাতার রুবি জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৮৭ বছর বয়সি এই শিল্পী। তাঁর প্রয়াণে শিল্প ও সাংস্কৃতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন […]

Continue Reading

‘চিরদিন কারও সমান যায় না’, মমতাকে নিশানা করে মন্তব্য শুভেন্দুর

নিউজপোল ব্যুরো: রাজনৈতিক আক্রমণের পাশাপাশি সুন্দরবনের উন্নয়ন নিয়েও বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে এক জনসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন তিনি। সূর্যনগরে কালী প্রতিমাকে প্রিজন ভ্যানে তোলার বিতর্কিত ঘটনার প্রসঙ্গ টেনে মমতাকে কটাক্ষ করেন শুভেন্দু। সভামঞ্চ থেকে শুভেন্দু বলেন, “গত বছর সূর্যনগরে মা কালীকে প্রিজন ভ্যানে তোলা হয়েছিল। […]

Continue Reading

‘মমতা বন্দ্যোপাধ্যায়ই আসল তৃণমূল’, নতুন শিবিরে থেকেও পুরনো নেত্রীকে নিয়ে বড় মন্তব্য মদনের

নিউজপোল ব্যুরো: নতুন রাজনৈতিক শিবিরে থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নিজের আস্থার কথা স্পষ্ট করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তাঁর কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায় হলেন আল্টিমেট তৃণমূল।” বাইপাসের ধারে তৃণমূল ভবনে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের বৈঠকে যোগ দিতে এসে এই মন্তব্য করেন তিনি। আর তাতেই নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। একাদশীর দিনই রাজনীতি নিয়ে হতাশার সুর শোনা […]

Continue Reading

দুর্দিনে দলের কর্মীরা, আর উপহার নিয়ে প্রচার! মমতার দেওয়া শাড়ি-পাঞ্জাবি নিয়ে তোলপাড় দলের অন্দরে

নিউজপোল ব্যুরো:দলের কঠিন সময়ে একদিকে কর্মীদের নানা সমস্যার কথা সামনে আসছে, অন্যদিকে পুজোর উপহার ঘিরে সমাজমাধ্যমে প্রচার। এই দুইয়ের বৈপরীত্য নিয়েই তৃণমূলের অন্দরে শুরু হয়েছে নতুন করে আলোচনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া শাড়ি ও পাঞ্জাবির ছবি ফেসবুকে পোস্ট করাকে কেন্দ্র করে অসন্তোষ ছড়িয়েছে দলের একাংশের মধ্যে। দলীয় সূত্রে জানা গিয়েছে, এ বছর মমতার কাছ থেকে পুজোর […]

Continue Reading

TMC Hearing: আসল তৃণমূল কার? মমতা না ঋতব্রত, ৩০ অক্টোবর চূড়ান্ত লড়াই নির্বাচন কমিশনে

নিউজপোল ব্যুরো: তৃণমূল কংগ্রেসের নাম ও স্বত্বের অধিকার শেষ পর্যন্ত কার হাতে থাকবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পক্ষ। দুই শিবিরের এই টানাপোড়েনের মধ্যেই আগামী ৩০ অক্টোবর গুরুত্বপূর্ণ শুনানির আয়োজন করেছে জাতীয় নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। তৃণমূলের নাম ও স্বত্ব নিয়ে যাবতীয় […]

Continue Reading

‘হামলার কোনও সত্যতা নেই’, মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ঘিরে মুখ খুললেন কলকাতা পুলিশের সিপি

নিউজপোল ব্যুরো:পুজোর উদ্বোধনে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপর ছুরি নিয়ে হামলা হয়েছে। এই দাবি করেছিলেন তিনি। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সেই অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশের সিপি অজয় নন্দা। তাঁর বক্তব্য ধৃত সিভিক ভলান্টিয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন। হামলা হয়েছে বলে যে অভিযোগ উঠছে তা সত্য নয়। কলকাতা পুলিশের কমিশনারের বক্তব্য, […]

Continue Reading

মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা, ‘সাধারণ মানুষ ও নারীদের নিরাপত্তা কোথায়?’ প্রশ্ন অভিষেকের

নিউজপোল ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্যে উঠে এল সাধারণ মানুষ ও মহিলাদের নিরাপত্তার প্রসঙ্গও। এই ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেন তিনি। অভিষেক জানান, ঘটনার সময় তিনি কালীঘাটের দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন। পরে যতটুকু শুনেছেন এবং সংবাদমাধ্যমে যে […]

Continue Reading

দিল্লি থেকে মুম্বই, সিজেপির বিক্ষোভে উত্তাল দেশ! আটক ৭ হাজার, আজ পথে নামার ঘোষণা

নিউজপোল ব্যুরো: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে শনিবার উত্তাল হয়ে ওঠে রাজধানী। আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়ে মুম্বইতেও। বিক্ষোভকে কেন্দ্র করে দেশজুড়ে প্রায় ৭ হাজার জনকে আটক করা হয়েছে বলে দাবি। দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়-সহ চার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আটক করার খবরও সামনে এসেছে। আন্দোলন থামানোর কোনও ইঙ্গিত না দিয়ে রবিবারও পথে নামার ঘোষণা […]

Continue Reading

দিল্লিতে হঠাৎ আটক মমতা বন্দ্যোপাধ্যায়! কেন এই পদক্ষেপ পুলিশের? সাউথ অ্যাভিনিউতে ঠিক কী ঘটেছিল?

নিউজপোল ব্যুরো: দিল্লির বুকে ধর্না, পুলিশের বাধা আর তারপর আটক—শনিবার রাজধানীতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৈরি হল নতুন রাজনৈতিক পরিস্থিতি। সাউথ অ্যাভিনিউতে বাড়ির সামনে ধর্নায় বসেছিলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের একাধিক নেতা ও সাংসদ। পুলিশ তাঁদের সরে যাওয়ার কথা বললেও ধর্না চালিয়ে যাওয়ায় শেষ পর্যন্ত তাঁদের আটক করা হয় বলে খবর। […]

Continue Reading

জ্ঞানেশ-বিরোধী আন্দোলনে রাহুল-প্রিয়াঙ্কার সাথে কি পথে নামবেন মমতা? আজ দুপুরেই যাচ্ছেন দিল্লি

নিউজপোল ব্যুরো: দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের আন্দোলন ঘিরে যখন রাজনৈতিক উত্তাপ বাড়ছে, ঠিক সেই সময় রাজধানীর পথে মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরেই দিল্লির উদ্দেশে রওনা হওয়ার কথা তৃণমূল নেত্রীর। তাঁর এই সফর ঘিরে জোর জল্পনা, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের আন্দোলনে কি এবার রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর পাশে মমতাকেও দেখা যাবে? মমতার দিল্লি সফর ঘিরে […]

Continue Reading