Kolkata Metro: কলকাতা মেট্রো পুজো স্পেশাল যাত্রার পরিসংখ্যান

কলকাতা শহর

নিউজ পোল ব্যুরো: দুর্গাপুজো মানেই শহর কলকাতার প্রাণকেন্দ্র জুড়ে ভিড় আর উচ্ছ্বাস। সেই ভিড়ের বড় অংশ এবার ধরা পড়ল মেট্রোর (Kolkata Metro) পরিসংখ্যানে। আগেই অনুমান করা হয়েছিল, পুজোর সময় মূল ভিড় ঘোরাফেরা করবে দক্ষিণের কালীঘাট (Kalighat Metro Station) থেকে উত্তরের শোভাবাজার (Shobhabazar Metro Station) পর্যন্ত। পরিসংখ্যান বলছে, সেই আভাসই এবার সত্যি হলো।

আরও পড়ুন:Sandhya Shantaram RIP : বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা শান্তারাম প্রয়াত, চলচ্চিত্র জগতে শোকের ছায়া

পুজোর ছয় দিনে যাত্রী টানার দৌড়ে সবার শীর্ষে রয়েছে কালীঘাট মেট্রো। মোট ৪ লক্ষ ৬ হাজার যাত্রী ওই স্টেশন থেকে সফর করেছেন। দ্বিতীয় স্থানে রয়েছে দমদম (Dum Dum Metro Station), যেখানে যাত্রির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৯ হাজার। তৃতীয় স্থানে শোভাবাজার–সুতানুটি (Shobhabazar-Sutanuti), যেখান থেকে ২ লক্ষ ৮৮ হাজার মানুষ মেট্রো চড়েছেন।

একই সময়ে গ্রিন লাইন ও ইস্ট-ওয়েস্ট করিডরের (East-West Metro, Green Line Metro) মধ্যে হাওড়া (Howrah Metro Station) এবং শিয়ালদহ (Sealdah Metro Station) যাত্রী টানার লড়াইয়ে ছিল প্রায় সমান সমান। শিয়ালদহ স্টেশন ব্যবহার করেছেন ২.৬৮ লক্ষ যাত্রী, আর হাওড়া থেকে সফর করেছেন ২.৬৫ লক্ষ। ব্লু লাইনে (Blue Line Metro) কালীঘাট, দমদম ও শোভাবাজারের পরেই ভিড়ের হিসেবে এসপ্লানেড (Esplanade Metro Station) রয়েছে চতুর্থ স্থানে, সেখান থেকে যাত্রি সংখ্যা ২.৫৭ লক্ষ। এরপর রবীন্দ্র সরোবর (Rabindra Sarobar) ১.৮৫ লক্ষ, দক্ষিণেশ্বর (Dakshineswar) ১.৮১ লক্ষ ও শ্যামবাজার (Shyambazar) ১.৭৪ লক্ষ যাত্রিকে টেনেছে। পুরো সেপ্টেম্বরে কলকাতা মেট্রোর বিভিন্ন লাইন মিলিয়ে প্রায় ২ কোটি ২৫ লক্ষ যাত্রী সফর করেছেন। গত বছর একই সময়ে সংখ্যা ছিল ১ কোটি ৯৮ লক্ষের কাছাকাছি। অগস্টে যেখানে যাত্রী সংখ্যা ছিল ১ কোটি ৮৯ লক্ষ, সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়ায় আরও ৩৬ লক্ষ বেশি। এর অন্যতম কারণ নতুন লাইন চালু হওয়া ও পুজোর বাড়তি ভিড়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

পুজোর ছয় দিনে, অর্থাৎ পঞ্চমী থেকে দশমী পর্যন্ত, সব লাইন মিলিয়ে মেট্রোয় (Metro Railway Kolkata) সফর করেছেন ৪৬ লক্ষ ৫৬ হাজার মানুষ। এর মধ্যে পঞ্চমীর দিনেই সর্বাধিক ৯.৮২ লক্ষ যাত্রী সফর করেন, যা এতদিনের মধ্যে এক দিনে সর্বোচ্চ রেকর্ড। গত বছরের তুলনায় এ বছর শুধু পুজোর ছয় দিনেই যাত্রী বেড়েছে প্রায় ৫ লক্ষ ৪১ হাজার। যাত্রী ভিড় সামলাতে মেট্রো কর্তৃপক্ষ বাড়তি ব্যবস্থা নিয়েছিল। ব্যবহার করা হয় ৯৪টি হাতে নেওয়া মাইক্রোফোন (Handheld Microphone) এবং ২৮টি ভ্রাম্যমাণ টিকিট কাটা মেশিন (Portable Ticketing Machine)। এছাড়া পুজোর দিনগুলোতে বিক্রি হয়েছে ১৮,৪৯৮টি নতুন স্মার্ট কার্ড (Smart Card) এবং ১ লক্ষ ৫৯ হাজার কার্ডের মেয়াদ নতুন নিয়মে ১০ বছর পর্যন্ত বাড়ানো হয়েছে।