Suvendu Adhikari : “ওকে জয় শ্রীরাম বলতে হবে”, অভিষেককে পাল্টা চ্যলেঞ্জ ছুঁড়লেন শুভেন্দু

কলকাতা রাজনীতি

নিউজ পোল ব্যুরো: একুশের মঞ্চ থেকে বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বলেছেন ছাব্বিশের নির্বাচনের পর বিজেপির নেতারা জয় শ্রী রাম বা জয় কালী ,জয় দুর্গা নয় বলবে ‘জয় বাংলা’। সেই মন্তব্যেরই পাল্টা প্রতিক্রিয়া দিলেন রাজ্যের বিরোধীদলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার দিল্লি যাওয়ার আগে বলে গেলেন অভিষেককে ভোটের পর ঠিক কোন কথা বলতে হবে। বাংলায় ভোটের বাকি এখনও বেশ কিছু মাস তবে তার আগেই জমে উঠেছে একে অপরকে আক্রমণের লড়াই। শাসক-বিরোধীরা একে অপরের দিকে বাক্যবাণের তীব্রতা বাড়িয়ে দিয়েছেন।

সোমবার ধর্মতলায় ২১ জুলাইয়ের সমাবেশ মঞ্চ থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, “আগে জয় শ্রীরাম বলত, এখন বলছে জয় মা দুর্গা-জয় মা কালী বলছে। ছাব্বিশের পর জয় বাংলা বলিয়ে ছাড়ব।” সেই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়ায় শুভেন্দু বলেছেন, “ওকে জয় শ্রীরাম বলতে হবে।” মুখ খুলেছেন প্রধানমন্ত্রী মোদীর মুখে কালী-দুর্গার নাম নেওয়া প্রসঙ্গেঅ। কারণ বাংলায় এলে এতদিন পর্যন্ত শুধু প্রধানমন্ত্রী কেন বিজেপির নেতাদের মুখ থেকে ‘জয় শ্রী রাম’ বের হত। সেখানে ১৮ জুলাই দুর্গাপুরে ভাষণের শুরুতেই প্রধানমন্ত্রী ” জয় মা দুর্গা, জয় মা কালী’ বলে বক্তৃতা শুরু করেন। তা নিয়ে খোঁচা দিয়েছে তৃণমূল। এই প্রসঙ্গেই শুভেন্দু বলেছেন, “ও জানে না হিন্দুদের কোন ধর্মীয় মন্দির সরকারি টাকায় হয় না । এটা সংবিধান মান্যতা দেয় না। সংবিধান পড়েননি ধর্ম পড়েননি তাই এ ধরনের কথা বলছে।”

আরও পড়ুন : Jagdeep Dhankhar : কেন্দ্র সরকারের চাপে পড়ে ইস্তফা? ধনখড়ের আকস্মিক পদক্ষেপ নিয়ে রাজনৈতিক মহলে ঝড়

সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বিজেপি যেমন তৃণমূলের সভা হলেই পাল্টা সভা করে এবার তাঁর দলও সেই পথেই হাটবে। বিজেপিকে অনুকরণ নিয়ে শুভেন্দুর (Suvendu Adhikari) মন্তব্য, “অন্য রাজনৈতিক কর্মসূচিকে বিরক্ত না করে করুন কর্মসূচি। বিজেপি ৬০০ কিলোমিটার দূরে করেছে। এত বড় রাজ্য ১১ কোটির এত জেলা বিরাট এলাকা কেন করবেন না। তাতে অন্য কারো কর্মসূচিকে ব্যাহত না করে করুন। জ্যোতি বাবু বুদ্ধবাবুর সময় কখনো উনাকে হাইকোর্টে যেতে হয়নি বন্ধ হরতাল করতে। আমাকে যেতে হচ্ছে আর ৮৭ বার। উনি মাস ছয় আছেন আরও যেতে হবে ১৪ বার।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT