নিউজ পোল ব্যুরো: টেলিভিশনের জনপ্রিয় মুখ দিব্যাঙ্কা ত্রিপাঠী (Divyanka Tripathi) সম্প্রতি ট্রোলিংয়ের মুখে পড়েছেন, একটি রিয়েলিটি শো-তে ইউটিউবার এলভিশ যাদবকে চিনতে না পারার কারণে। স্টার প্লাসের ‘লাফটার শেফস ২’ (Laughter Show 2) অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়ে দিব্যাঙ্কা এলভিশকে (Elvish Yadav) অভিনেতা সমর্থ জুরেল ভেবে বসেন। মঞ্চে তাঁকে “হাই সমর্থ” বলতেই সহঅভিনেতা আলি গনি, কৃষ্ণা অভিষেক সহ বাকিরা হাসিতে ফেটে পড়েন।
আরও পড়ুন:Lagaan: ‘লগান’ থেকে ব্রহ্মকুমারী গ্রেসি সিংয়ের জীবনের অজানা মোড়!
যদিও পরে নিজের ভুল বুঝে তৎক্ষণাৎ ক্ষমা চান দিব্যাঙ্কা (Divyanka Tripathi)। মজা করে বলেন, “এই অংশটা যেন এডিট করে দেওয়া হয়, নয়তো এলভিশের ফ্যানরা ছেড়ে কথা বলবে না।” এবং সেটাই হল। সোশ্যাল মিডিয়ায় শুরু হয় ট্রোলের (Troll) ঝড়। এলভিশ যাদবের একাংশ ভক্তেরা দিব্যাঙ্কাকে (Divyanka Tripathi) নিশানা করে অশালীন ভাষায় আক্রমণ করেন। সোমবার ইনস্টাগ্রামে নিজের অবস্থান স্পষ্ট করেন দিব্যাঙ্কা। মন্তব্যের মাধ্যমে বলেন, “আমি প্রকৃত এলভিশ ভক্তদের ধন্যবাদ জানাই তাদের ভদ্র আচরণের জন্য। যারা ঘৃণা ছড়াচ্ছে, তাদের জন্য আমার করুণা রইল। তাদের ভাষা নিজেই তাদের ভিতরের চরিত্র প্রকাশ করে।”
তিনি আরও লেখেন, “ট্রোলারদের ধন্যবাদ, তোমাদের কারণেই আমার এনগেজমেন্ট বাড়ছে। কিন্তু মনে রেখো, প্রকৃত ভক্ত তার আদর্শের মর্যাদা রক্ষা করে।” এই ঘটনার প্রেক্ষিতে এলভিশ নিজেও এক সাক্ষাৎকারে জানান, ট্রোলিং তাকে মানসিকভাবে প্রভাবিত করে। তিনি বলেন, “আমি প্রায়ই ভাবি এত জনপ্রিয় হওয়া কি আজকাল অপরাধ হয়ে গেছে? যদিও দুই তারকাই শেষমেশ শান্তভাবেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন, এই ঘটনা সোশ্যাল মিডিয়ার ট্রোল-সংস্কৃতির দিকটা আবারও সামনে আনল।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
