Priya Pal| তনুশ্রীর দেখানো পথেই প্রিয়া, বিয়ে করছেন প্রবাসী আই টি পাত্রকে

পেজ 3 বিনোদন

নিউজপোল ব্যুরো: অভিনেত্রী মাননীয়া মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ। মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে হামেশাই দেখা যায় তাঁকে। সঙ্গে দেখা যায় সিরিয়ালেও। এবার নাকি সেই অভিনেত্রী বিয়ে করতে চলেছেন। তিনি প্রিয়া পাল। লীনা গঙ্গোপাধ্যায়ের সিরিয়াল থেকে ‘বিগ বস বাংলা’ রিয়্যালিটি শোয়ের প্রতিযোগী হিসেবে বেশ খ্যাতি পেয়েছিলেন প্রিয়া। খ্যাতি পান ‘ত্রিনয়নী’ সিরিয়ালে অভিনয় করেও।

লোকের মা'রো নিজে মে'রো না!'-সাক্ষাৎকারে সরাসরি খোঁচা! কার উদ্দেশ্যে এমন  মন্তব্য করলেন অভিনেত্রী প্রিয়া ওরফে দিব্যা সেন? - Binodon XP

দীর্ঘদিন কাজ ছিল না অভিনেত্রীর হাতে। ইদানিং সিরিয়ালে আবার তিনি অভিনয় করছেন। তবে এবার প্রিয়াকে ঘিরে বড় খবর, তিনি নাকি বিয়ের পিড়িতে বসছেন।

কয়েকদিন আগেই অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী বিয়ে করেছেন বয়সের তফাতে প্রবাসী আইটি প্রফেশনাল সুজিত বসুকে। আপাতত বিদেশেই রয়েছেন তনুশ্রী। সেই পথেই নাকি হাঁটছেন প্রিয়া।
তিনিও নাকি প্রবাসী আইটি পাত্রকেই বিয়ে করতে চলেছেন।

অভিনেত্রীর বাড়ি থেকে পাত্র পছন্দ করা হয়েছে। আলাপ হয়েছে অভিনেত্রীর সঙ্গেও। দিব্য নিয়মিত কথাবার্তা চলছে তাঁদের মধ্যে। শোনা যাচ্ছে, পাত্র সুদর্শন ও সুপুরুষ। অনেক বছর ধরে বিদেশে চাকরি করছেন। প্রিয়ার তাঁকে পছন্দ হয়েছে। সব ঠিক থাকলে এ বছরের মধ্যেই বিয়ের সানাই বাজতে পারে।