নিউজ পোল ব্যুরো: চলতি বছরের অক্টোবর মাসে বলিউড অভিনেতা ও পরিচালক আরবাজ খান (Arbaaz Khan) দ্বিতীয়বার বাবা হয়েছেন। তার স্ত্রী সুরা খানের (Sshura Khan) কোল আলো করে এসেছে কন্যাসন্তান। মেয়ের নাম রাখা হয়েছে সিপারা। খান পরিবারে নতুন সদস্যের আগমনে শুরু হয় খুশির ঢেউ, যা এখনও অব্যাহত রয়েছে।২০২৩ সালে সুরার সঙ্গে গাঁটছড়া বাঁধেন আরবাজ (Arbaaz Khan)। এই দাম্পত্যিক সম্পর্কের শুরু হয়েছিল বলিউডের শুটিং সেটেই। ‘পাটনা শুক্লা’ ছবির শুটিংয়ের সময় সেটেই প্রথমবার সুরা আরবাজের সঙ্গে পরিচিত হন। ছোটখাটো আলাপ থেকেই ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, এবং পরবর্তীতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। আরবাজের এই দ্বিতীয় বিয়ে সম্পূর্ণ ভিন্নভাবে শুরু হয়, তিক্ত অতীত যেমন মালাইকা অরোরার সঙ্গে বিচ্ছেদ বা জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে প্রেমের তিক্ততা সব ভেঙে দিয়ে।
আরও পড়ুন : Alzheimers : নতুন ওষুধ ডোনানেমাব! অ্যালঝাইমার্স রোগীদের স্মৃতি ও কগনিটিভ ক্ষমতা ফেরাতে নতুন আশা
https://www.instagram.com/p/DROlB3CCNzY/?img_index=1&igsh=YTMyZm1kcDVxdGZs
মেয়ের জন্মের পর, আরবাজ এবং সুরা কিছু সময় প্রাইভেসি বজায় রাখেন। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে প্রথমবার মেয়ের ছবি প্রকাশ করেছেন আরবাজ (Arbaaz Khan)। বুধবার পোস্ট করা দু’টি ছবিতে দেখা যায়, একটি ছবিতে ছোট্ট দু’খানি পা ও হাতকে আঁকড়ে ধরেছে সিপারা। অন্য ছবিতে আরবাজের আঙুলটি মুঠো করে ধরে রেখেছে সে। আরবাজ ক্যাপশনে লিখেছেন, “ছোট্ট দু’টি হাত ও পা, কিন্তু আমাদের জীবনের সবচেয়ে বড় অংশ।” সোশাল মিডিয়ায় এই পোস্টে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং বলিউডের অনেক নামি তারকা শুভেচ্ছা জানান। খুশির এই মুহূর্তে পরিবার ও ভক্তরা একসাথে আনন্দ ভাগাভাগি করছেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
আরবাজের (Arbaaz Khan) ব্যক্তিগত জীবন থেকে বোঝা যায়, তিনি এখন একটি নতুন অধ্যায় শুরু করেছেন। তার দ্বিতীয় দাম্পত্য জীবনে সুখী মুহূর্তের পাশাপাশি নতুন দায়িত্ব এসেছে – ছোট্ট সিপারা। সামাজিক মাধ্যমে তার এই পোস্ট শুধু পরিবার নয়, বরং দর্শক ও ভক্তদের জন্যও আনন্দের সংবাদ। এই নতুন অতিথি কেবল আরবাজ খানের জীবনে নয়, পুরো খান পরিবারের জন্য এক অনন্য খুশির বার্তা নিয়ে এসেছে। আশা করা যায়, সিপারার জন্মের এই খুশি সময় অনেকদিন ধরে স্মরণীয় হয়ে থাকবে।
