Katrina Kaif: মা হতে চলেছেন ক্যাটরিনা? ঢিলেঢালা পোশাকের আড়ালে ‘বেবি বাম্প’ জল্পনা, ভাইরাল ভিডিও ঘিরে উত্তাল নেটপাড়া

পেজ 3

নিউজ পোল ব্যুরো: বলিউডে (Bollywood) কি আরও একটি সুখবর আসতে চলেছে? রণবীর-আলিয়া (Ranbir-Alia), দীপিকা-রণবীরের (Dipika-Ranbir) পর এবার কি খুদে অতিথির অপেক্ষায় ভিকি-ক্যাটরিনা (Vicky-Katrina)? ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) সাম্প্রতিক এক ভিডিও ঘিরে শুরু হয়েছে নতুন গুঞ্জন—অভিনেত্রী কি তবে মা হতে চলেছেন?

আরও পড়ুন: Meghalaya Murder ‘হানিমুন ইন শিলং’-এ উঠে আসছে ইন্দোরের রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের বাস্তব কাহিনী

সম্প্রতি এক ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ঢিলেঢালা সাদা কো-অর্ড সেট পরে, মুখে মাস্ক আর টাইট পনিটেল বেঁধে ধীর গতিতে বোটে উঠছেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। চোখে-মুখে ক্লান্তির ছাপ, পোশাক সামলে হাঁটার ভঙ্গিতে এক অদ্ভুত সতর্কতা—যা দেখে নেটিজেনদের কৌতূহল চরমে উঠেছে। সেই সময় স্বামী ভিকি কৌশল এক মুহূর্তের জন্যও স্ত্রীর পাশ ছাড়েননি। গাড়ি থেকে নামা থেকে শুরু করে বোটে ওঠা পর্যন্ত স্ত্রীর চারপাশে যেন ‘বডিগার্ড’ হয়ে ছিলেন তিনি।

যদিও ক্যাটরিনা (Katrina Kaif) এই বিষয়ে কোনও মন্তব্য করেননি, তবে ওই পোশাকের বোতাম খোলা থাকা এবং তার হাঁটার ভঙ্গিমা দেখে অনেকের ধারণা, অভিনেত্রী গর্ভবতী (Pregnant)। কেউ কেউ বলছেন, পোশাকের বোতাম লাগাতে না পারার কারণ হয়তো স্ফীত পেট! অনেকে আবার ভিকির (Vicky Kaushal) এমন ‘প্রোটেকটিভ’ ব্যবহারকে ব্যাখ্যা করছেন ‘প্রত্যাশিত বাবা’ হিসেবে।

বিয়ের তিন বছর পর ক্যাটরিনা ও ভিকি যেন বলিউডের আইডিয়াল কাপল। আর এই মুহূর্তে আলিবাগে ছুটি কাটাতে যাওয়ার সময়কার ভিডিওতেই জল্পনার সূত্রপাত। ক্যাটরিনা যে এখন অনেক বেশি গৃহকর্ত্রী হয়ে উঠেছেন, সে খবরও অজানা নয়। সংসার, ধর্ম-কর্ম, শাশুড়ির সঙ্গ সব দিক থেকেই নিখুঁত একজন পারিবারিক মানুষ হয়ে উঠেছেন তিনি। এমনকি কুম্ভমেলাতেও শাশুড়ির সঙ্গে গিয়ে পুণ্যস্নান করেছেন অভিনেত্রী।

তবে এই মুহূর্তে বলিপাড়ার প্রশ্ন একটাই, ভিকি-ক্যাটের সংসারে কি তবে নতুন অতিথির আগমন বার্তা আসছে? ক্যাটরিনা নিজে না বললে নিশ্চিত হওয়া না গেলেও, নেটপাড়ার বিশ্লেষণে খবর রীতিমতো গরম!

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT