নিউজ পোল ব্যুরো: একে মা মনসা, তায় ধুনোর গন্ধ। গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টির ফলে দক্ষিণ বঙ্গের পাশাপাশি উত্তর বঙ্গে(North Bengal) সাধারণ মানুষ(Common People) দুর্ভোগের শিকার হচ্ছেন। এরই মধ্যে পাহাড়ের খরস্রোতা নদীগুলিতে (Swift River) হড়পার ফলে মানুষের দুর্দশার শেষ নেই। জলপাইগুড়ি জেলায় বুধবার বিকেলে ফের হড়পা দেখা গেল পাহাড়ি নদী মাল ও নেওড়া নদীর সংযোগস্থলে। পাহাড়ি নদীর হড়পা আর তার সঙ্গে বৃষ্টির মধ্যে একটি ট্রাক্টর ডুবে যায়। ট্রাক্টরটি নদী পার হচ্ছিল। স্রোত এতটাই তীব্র ছিল যে রীতিমতো উল্টে যায় ট্রাক্টরটি। পরবর্তী কালে ডুবে যাওয়া ট্রাক্টরটি উদ্ধার করতে জেসিবির সাহায্য নেওয়া হয়। পরবর্তী কালে জল কিছুটা কমতেই অবশ্য জেসিবির সাহায্যে উদ্ধার করা হয় ট্রাক্টরটিকে।
তবে হড়পার কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রাক্টরটি। এদিকে হরপার সময় ট্রাক্টরটি ডুবে যাচ্ছিল এই খবর ছড়িয়ে পড়তেই নদীর দুধারে প্রচুর মানুষ ভিড় জমায়। তাঁদের মধ্যে কেউ কেউ প্রশাসনিক উদ্যোগ-র তৎপরতায় ঘাটতি রয়েছে বলে অভিযোগ করেন। এমনই একজন অভিযোগের সুরে বলেন, প্রাকৃতিক এই দুর্যোগের মধ্যে প্রশাসনের আরও বেশি তৎপর হওয়া উচিৎ ছিল। যদিও প্রশাসনের পক্ষ থেকে এই অভিযোগকে নস্যাৎ করে বলা হয়েছে যে প্রশাসন প্রাকৃতিক এই দুর্যোগের বিরুদ্ধে সদা সতর্ক রয়েছে। পাশাপাশি বুধবার বিকেলে জলঢাকা নদীতেও হরপা দেখা যায়। গত কয়েকবছর ধরে জলঢাকা নদীর হড়পা দেখেনি স্থানীয় মানুষের অনেকেই । ফলে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। সাধারণ মানুষজনদের বিশেষ করে পশু পালনে জড়িত মানুষ কিংবা মৎস্য শিকারিদের এই সময়ে নদীগুলিতে যেতে নিষেধ করা হয়েছে।
আরও পড়ুন: Meghalaya Murder ‘হানিমুন ইন শিলং’-এ উঠে আসছে ইন্দোরের রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের বাস্তব কাহিনী
উল্লেখ্য, গত ২২ শে জুলাই সুখানি নদীতেও হড়পা দেখা যায়। সেসময় নদীর মাঝে আচমকাই তিনজন মানুষ আটকে পড়েন। পরবর্তীকালে জেসিবি দিয়ে তাদেরও উদ্ধার করা হয়। একে লাগাতার বর্ষার প্রকোপ। তার উপর পাহাড়ি নদীগুলিতে হড়পার ফলে ছোট ও বড় ধরনের দূর ঘটনা লেগেই রয়েছে। মানুষের দৈনন্দিন জীবনে এর প্রভাব পড়ছে। বিঘ্নিত হচ্ছে সাধারণ মানুষের প্রাত্যহিক কাজকর্ম। তার মধ্যেই প্রশাসনের পক্ষ থেকে সাবধানতা নেওয়া হয়েছে, বিপদজনক এলাকায় সাধারণ মানুষের প্রবেশের দিকে রাখা হয়েছে কড়া নজর। ইতিপূর্বে বিগত কয়েক বছরের মধ্যে প্রাকৃতিক এমন দুর্যোগ সাধারণ মানুষ দেখেনি। ফলে হড়পা ঘিরে সাধারণ মানুষের উৎসাহ দেখা দিয়েছে। হড়পার বান দেখার জন্য ভিড় করছেন নদীর আশেপাশে। ফলে প্রশাসনকে নিতে হচ্ছে বাড়তি সতর্কতা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
