Meghalaya Murder ‘হানিমুন ইন শিলং’-এ উঠে আসছে ইন্দোরের রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের বাস্তব কাহিনী

দেশ পেজ 3

নিউজ পোল ব্যুরো: একটি প্রেম, এক বিশ্বাসঘাতকতা এবং একটি নির্মম হত্যার চিত্র এবার রূপ নিচ্ছে বড় পর্দায়। ‘হানিমুন ইন শিলং’ (Honeeymoon in Shillong) এই শিরোনামে নির্মিত হতে চলেছে এক সত্য ঘটনা অবলম্বনে সিনেমা (Meghalaya Murder), যা ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে দেশজুড়ে।

আরও পড়ুন: Earthquake সুনামির ছায়া কামচাটকার আকাশে! ভয়াবহ ভূমিকম্পে কাঁপল রাশিয়া, সজাগ জাপান ও হাওয়াই

ইন্দোরের নামী ব্যবসায়ী রাজা রঘুবংশীর (Raja Raghuvanshi) মৃত্যু এবং তার ঘনিষ্ঠজনদের জড়িত থাকার অভিযোগ নিয়ে তৈরি হচ্ছে এই চলচ্চিত্র। রাজা রঘুবংশীর পরিবার এক সংবাদ সম্মেলনে জানায়, তার স্ত্রী সোনমের সঙ্গে মেঘালয়ের (Meghalaya Murder) শিলংয়ে হানিমুনে গিয়ে ঘটে এই নারকীয় ঘটনা। রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার পর, তার বিকৃত মৃতদেহ উদ্ধার হয় সোহরার এক গভীর খাদ থেকে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, এই সিনেমার মাধ্যমে তারা রাজার মৃত্যুর প্রকৃত রহস্য জনগণের সামনে আনতে চান। বড় ভাই শচীন রঘুবংশীর কথায়, “এই কাহিনী যদি আমরা নিজেরা তুলে না ধরি, তাহলে কে জানাবে যে আমাদের ভাইয়ের সঙ্গে কী ঘটেছিল?” ভাই বিপিন আরও বলেন, “এই সিনেমা শুধু রাজাকে ন্যায় দেওয়ার জন্য নয়, মেঘালয়কে (Meghalaya Murder) সঠিক দৃষ্টিকোণ থেকে দেখানোর জন্যও।”

চলচ্চিত্রটির পরিচালনায় রয়েছেন এসপি নিম্বাওয়াত, যিনি একে বলছেন “বিশ্বাসঘাতকতার পরিণতি” নিয়ে সমাজকে বার্তা দেওয়ার এক প্রয়াস। তিনি জানিয়েছেন, ৮০ শতাংশ শুটিং ইন্দোরে এবং ২০ শতাংশ শিলংয়ের বাস্তব লোকেশনে হবে। শুটিংয়ের মূল ফোকাস থাকবে হত্যাকাণ্ডের নাটকীয় মুহূর্তগুলিতে এবং রাজার অভিজ্ঞতাকে বাস্তবধর্মীভাবে তুলে ধরতে। বলা হচ্ছে, বলিউডের (Bollywood) নামী অভিনেতারা থাকবেন এই প্রজেক্টে। স্ক্রিপ্ট ইতিমধ্যেই চূড়ান্ত। সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পাবে।

এই সিনেমা শুধু একটি খুনের গল্প নয় বরং এক নির্মম বিশ্বাসঘাতকতার প্রতিচ্ছবি! যেখানে হানিমুনই ছিল মৃত্যুপর্বের সূচনা। ‘হানিমুন ইন শিলং’-এর মাধ্যমে দর্শক দেখতে পাবে বিশ্বাস, প্রেম ও প্রতারণার ভয়ঙ্কর মিশ্রণ কীভাবে এক অসহায় জীবনকে নিভিয়ে দেয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT