নিউজ পোল ব্যুরো: সোমবার জম্মু কাশ্মীরে অপরেশন মহাদেবের অধীনে পাহেলগাও হামলার মাস্টারমাইন্ড মুসা সহ হত্যাকাণ্ডে জড়িত তিন জঙ্গিকে নিকেশ করেছিল। উপত্যকা জুড়ে চলছে সন্ত্রাস দমন অভিযান। তাতেই মিলেছে সাফল্য। বুধবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়ে নিরাপত্তা বাহিনী দুই পাকিস্তানি জঙ্গিকে নিকেশ (Terrorists Killed) করেছে।
রাতের বেলায় নিয়ন্ত্রণ রেখার কাছে সন্দেহভাজন ব্যক্তিদের চলাচল শনাক্ত করার পর পুঞ্চের দেঘোয়ার সেক্টরে বর্তমানে একটি বিশাল তল্লাশি অভিযান চলছে। সূত্র জানিয়েছে, পাক-অধিকৃত কাশ্মীর (পিওকে) থেকে সন্ত্রাসীরা অনুপ্রবেশের চেষ্টা করছিল, তখন ভারতীয় সেনারা তাদের আটকায় এবং গুলি করে নিকেশ করে। অভিযান এখনও চলছে এবং এলাকাজুড়ে ব্যাপক পরিমাণে সেনা মোতায়েন করা হয়েছে। আর কেউ লুকিয়ে রয়েছে কিনা সেই খোঁজ চালাচ্ছে সেনা। এলকা ঘিরে চলছে চিরুনি তল্লাশি। সোমবার শ্রীনগরের দাচিগামে জঙ্গি সেনা ও পুলিশের যৌথ অভিযানে ২২ এপ্রিলের পহেলগাঁও জঙ্গি হামলার মূল পরিকল্পনাকারী এবং তার দুই সহযোগীসহ তিন জঙ্গিকে হত্যা করার একদিন পর বুধবার ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আরও পড়ুন : Rain Update : সপ্তাহ জুড়ে তুমুল-ঝড় বৃষ্টির সম্ভাবনা, জেনে নিন ভাসবে কোন কোন জেলা
সোমবারের অভিযানে নিহতদের মধ্যে সুলেমান ওরফে আসিফও ছিলেন, যিনি পহেলগাঁও হামলার প্রধান পরিকল্পনাকারী বলে জানা গিয়েছে। সেই হামলায় ২৬ জন, যাদের বেশিরভাগই পর্যটক ছিলেন তাদের নির্মমভাবে হত্যা করা হয় । তার পর থেকেই ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজে তল্লাশি জারি রয়েছিল। জঙ্গিরা যেন কোনও ভাবেই পালাতে না পারে সেই নির্দেশই দেওয়া হয়েছিল। দীর্ঘ তিনমাস অভিযান চলার পর হামলাকারীদের ব্যবহৃত একটি স্যাটেলাইট ফোনের সঙ্গে সংযুক্ত একটি প্রযুক্তিগত ইন্টারসেপ্টের ভিত্তিতে সোমবার “অপারেশন মহাদেব” নামে সেনাবাহিনীর অভিযান শুরু করে।
