নিউজ পোল ব্যুরোঃ কলকাতা-সহ ৯ জেলায় কালবৈশাখীর তাণ্ডব। বুধাবার রাতের টানা বৃষ্টিতে জেল জমেছে একাধিক জায়গায়। সেই সঙ্গেই গুমোট গরম সরিয়ে বয়েছে স্বস্তির হাওয়া। কলকাতা সহ জেলাজুড়ে কিছুটা কমেছে তাপমাত্রা। হাওয়া অফিস জানিয়েছে বাংলায় সপ্তাহজুড়ে টানা ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস (Rain Update) রয়েছে বলেও জানিয়েছে হাওয়া অফিস(Wheather Office)।
হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সাত জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। রাজ্যজুড়েই বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে কলকাতায়। ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলাতে। দমকা হাওয়া বইতে পারে ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে। আজ বৃহস্পতিবার মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবারে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম মুর্শিদাবাদ ও নদিয়ায়। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। শুক্রবারেও দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে।
আরও পড়ুনঃAir Turbulence : মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি বিমানে, বিমানের মধ্যেই কান্নার রোল, ভাইরাল ভিডিও
ইতিমধ্যেই আন্দামানে প্রবেশ করেছে বর্ষা। চলতি মাসের শেষে সময়ের আগেই বর্ষা প্রবেশ করার কথা। হাওয়া অফিস জানিয়েছে আরও কিছুটা এগিয়েছে মৌসুমী রেখা যা দক্ষিণ বঙ্গোপসাগর পার হয়ে এটি ক্রমশ উত্তর বঙ্গোপসাগরে প্রবেশ করছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু মধ্য বঙ্গোপসাগরের বেশিরভাগ অংশ এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের কিছু অংশে ঢুকে পড়েছে। তবে বর্ষা প্রবেশের আগে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই উত্তরবঙ্গে তুমুল বৃষ্টিতে বেড়েছে একাধিক নদীর জল। সিকিমের একাধিক রাস্তায় নেমেছে ধ্বসও। দার্জিলিং থেকে মালদা উত্তরবঙ্গের আট জেলাতেই বৃহস্পতিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা । দার্জিলিং কোচবিহার উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা । মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝড়ের সম্ভাবনা বেশি ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
