নিউজপোল ব্যুরো: লক্ষ লক্ষ টাকা জালিয়াতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক সায়ন্তন সান্যালকে। সোমবার সায়ন্তনকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ । যদিও সায়ন্তন জানায় তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা।
রায়না থানার সেহারাবাজারের বাসিন্দা বিশ্বরূপ সাহা পেশায় রেলের ঠিকাদার। ঠিকাদারি কাজের জন্য তাঁর সঙ্গে পরিচয় সায়ন্তন সান্যালের। একই পেশার জন্য দু’জনের মধ্যে আর্থিক লেনদেন চলত। নানা অছিলায় টাকা ফেরত দেওয়া থেকে বিরত থাকতে সায়ন্তন ।ফলে বাধ্য হয়ে বিশ্বরূপ পুলিশের দ্বারস্থ হয়। বিশ্বরূপ করা আবেদনের ভিত্তিতে মামলা রুজু করে তদন্তের জন্য বর্ধমান থানার আইসিকে নির্দেশ দিয়েছিলেন বিচারক। তার পরেই এই গ্রেপ্তার।
অন্যদিকে, পাপিয়া অধিকারীর কথায় নানা অভিযোগ সামনে আসার পরই সায়ন্তনকে বহিষ্কার করেন তিনি। কখনও ৫৭ লক্ষ টাকা জালিয়াতি, আবার কখনও ভুয়ো টেন্ডার মাধ্যমে টাকা নেওয়ার অভিযোগে্য কথাও বলেন পাপিয়া। এই জন্যই পুজোর মধ্যেই কাজ থেকে সরিয়ে দিয়েছিলেন পাপিয়ার আস্ত সহায়ক কে।
বিধায়কের কথায়, “বিশ্বাস করে কাজে নিয়েছিলাম, বিশ্বাসঘাতকতা করবে ভাবিনি।” এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। তবে অভিযোগগুলির সত্যতা এখনও তদন্তসাপেক্ষ
