নিউজ পোল ব্যুরো: বিগত কিছুদিন ধরেই বঙ্গ বিজেপির সভাপতির (West Bengal BJP president) নয়া সভাপতির নাম নিয়ে জর চর্চা হচ্ছিল রাজনৈতিক মহলের অন্দরে। সুকান্ত মজুদারের পর কার হাতে যাবে বাংলার গেরুয়া শিবিরের রাশ এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। সেই প্রশ্নের উত্তর মিলেছে বুধবার। অফিসিয়ালি ঘোষণা করা না হলেও প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই রাজ্য বিজেপির নতুন সভাপতি হলেন শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। দিল্লি থেকে ফিরেই জমা দেন মনোনয়ন। শমীক ভট্টাচার্য ছাড়া আর এদিন কেউই জমা দেননি মনোনয়ন। তাই স্বাভাবিক ভাবেই সভাপতির পদে নির্বাচিত হয়েছেন বিজেপির আদি নেতা শমীক। তবে সভাপতি নির্বাচন তো শেষ, সামানেই রয়েছে ছাব্বিশের নির্বাচন। তার আগে গেরুয়া শিবিরের গোষ্ঠীদ্বন্দ্বের রোগ সারাতে পারবেন কি শমীক এই চর্চা শুরু হয়েছে।
বুধবার সল্টলেকে বিজেপির দফতরে দুপর ২টোয় মনোনয়ন জমা দেন শমীক ভট্টাচার্য। তারপর সেখান থেকে যান রাজ্য বিজেপির পুরনো দফতর মুরলি ধর সেন লেনে। সেখানে গিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে করেন মাল্যদান। তাকে বিজেপি কর্মীরা মিষ্টিমুখও করান। বর্তমানে রাজ্যসভার সাংসদ রাজ্যের বিরোধীদলনেতা শুভেন্দু অধিকারীর কাছের বলেও পরিচিত। তাঁদের সমীকরণও এই সভাপতি নির্বাচনে অনেকটা সহায় হয়েছে বলেও গুঞ্জন রাজনৈতিক মহলে। যদিও শুরু থেকেই শমীক ভট্টাচার্যের নাম আগে থেকে শোনা যাচ্ছিল। সোমবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ-এর পরেই জল্পনার অবসান হয়ে গিয়েছিল। ওয়াকিবহল মহল বলছিল শমীকের নাম ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা। পোড়খাওয়া এই রাজনীতিবিদ ৮ বছর বয়সে ১৯৭১ সালে যোগ দেন আরএসএস-এ। ১১ বছর যুবমোর্চার সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলেছেন তিনি।
বিজেপি পেয়ে গিয়েছে নতুন ক্যাপ্টেন শমীক ভট্টাচার্যকে (Shamik Bhattacharya)। তাঁর হাত ধরে আগামী নির্বাচনে বিজেপি ঠিক কতটা ফল ভালো করতে পারেন সেটাই দেখার। বাংলার বিজেপির রাজ্য সভাপতি হিসেবে বহু রাজনীতিবিদ এগিয়ে রাখেন প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষকে। তাঁর সময়েই বাংলায় বিজেপি ৩ থেকে ৭৭-এ পৌঁছেছিল বিজেপি। রাজ্যে দিলীপ ঘোষের সময়ে দেখা গিয়েছিল গেরুয়া দাপট। এবার শমীক ভট্টাচার্যের হাতে সেই রাশ যাওয়ার পর গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে ছাব্বিশের নির্বাচনে বিজেপি কতটা দূর যেতে পারে সেই দিকেই নজর রয়েছে সকলের।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
