West Bengal BJP president : রাজ্য বিজেপিতে পালাবদল সময়ের অপেক্ষা, শমীককে মনোনয়ন জমা দেওয়ার নির্দেশ কেন্দ্রীয় নেতৃত্বের

breakingnews কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: মঙ্গলবারেই জারি হয়েছে বঙ্গ বিজেপির সভাপতি (West Bengal BJP president) পদে নির্বাচনের নির্দেশিকা। ঘোষণা হয়ে গিয়েছে দিনক্ষণ। কে হবেন সুকান্ত মজুমদারের উত্তরসূরি? শোনা যাচ্ছে সুকান্ত মজুদারের জায়গায় বসতে পারেন রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য। রাজনৈতিক মহলের অন্দরের খবর শমীকের নামে শিলমোহর পড়া এখন শুধু সময়ের অপেক্ষা। ইতিমধ্যেই সভাপতি নির্বাচনের জন্য সল্টলেক দফতরে মনোনয়ন জমা দেওয়ার দিনেই একাধিক বিজেপি নেতারা উপস্থিত হয়েছেন।

বিজেপি সূত্রে খবর ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্বের কাছে থেকে জেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্যের কাছে এসে গিয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার নির্দেশ। র সল্টলেক দফতরে বুধবার দুপুর ২টো নাগাদ রাজ্য সভাপতি নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেবেন শমীক। আর যদি কেউ মনোনয়ন জমা না দেন তাহলে বঙ্গ বিজেপির সভাপতি হিসেবে সুকান্ত মজুমদারের উত্তরসূরি হবেন শমীক ভট্টাচার্য। কার নেতৃত্বে আগামী বিধানসভা নির্বাচনে লড়বে বিজেপি সেই উত্তর আজই মিলতে পারে বলেই সূত্রের খবর। নির্বাচনের আগে বর্তমান বিজেপি সভাপতি জানিয়েছেন উপযুক্ত ব্যক্তির হাতেই দায়িত্ব তুলে দেওয়া হবে। রাজনৈতিক মহল বলছে এই নাম ঘোষণার পরেই ভোটের ময়দানে আরও শক্তিশালী ভাবে নামবে গেরুয়া শিবির।

আরও পড়ুন : Narendra Modi : বিশেষ বিমান এয়ার ইন্ডিয়া ওয়ানে চড়ে ৮ দিনের জন্য ৫ দেশ সফরে প্রধানমন্ত্রী মোদী, নজরে ব্রাজিলে BRICS সম্মেলন

শমীক ভট্টাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেন ১৯৮৮ সালে। ২০১৪ সালে প্রথম উপনির্বাচন জয়ী হন তিনি। তারপর ২০১৬ সালে বসিরহাট দক্ষিণে ভোটে দাড়িয়ে পরাজিত হন দীপেন্দু বিশ্বাসের কাছে । ২০১৯ সালের লোকসভা নির্বাচনে দমদম কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সৌগত রায়ের কাছে পরাজিত হন। তারপর ২০২১ সালে বিধানসভা নির্বাচনে রাজারহাট গোপালপুর থেকে লড়াই করেন অদিতি মুন্সীর বিরুদ্ধে। সেখানেও পরাজিত হন। তারপর ৪ এপ্রিল রাজ্য সভার সাংসদ পদ পান শমীক ভট্টাচার্য । ২০২৪ এ কোর কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হন। এখন বিজেপির রাজ্য সভাপতি (West Bengal BJP president) হওয়া শুধু সময়ের অপেক্ষা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT